ভূ-বিজ্ঞানমন্ত্রক

ডক্টর জিতেন্দ্র সিং ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন

প্রকাশিত: 08 JUL 2021 6:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ জুলাই, ২০২১

 

ডক্টর জিতেন্দ্র সিং ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করেছেন। এদিন নতুন দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর ডক্টর সিং সাংবাদিকদের জানান, আবহাওয়ার পূর্বাভাস সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয়ে জনসাধারণকে সঠিক তথ্য দেওয়া এই মন্ত্রকের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই মন্ত্রক ডেটা এবং জলবায়ুর পূর্বাভাস সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানসম্মত তথ্য সরবরাহ করে কৃষকদের সহায়তা করে। দেশে বর্তমানে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তা বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে। বহু দেশ তার অনুসরণ করছে।

এদিন মন্ত্রী তাঁর মন্ত্রকের পদস্থ আধিকারিকদের সঙ্গে মিলিত হন।

 

CG/SB


(রিলিজ আইডি: 1733978) ভিজিটরের কাউন্টার : 163
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Kannada