স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড ত্রাণ সহায়তার সর্বশেষ তথ্য

প্রকাশিত: 22 MAY 2021 4:18PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২২ মে, ২০২১

 

দেশে কোভিড-১৯ –এর বিরুদ্ধে লড়াই জোরদার করে তুলতে ভারত সরকার গত ২৭ এপ্রিল থেকে বিভিন্ন সংস্থা ও দেশের কাছ থেকে আন্তর্জাতিক সাহায্য এবং কোভিড ত্রাণ হিসেবে চিকিৎসা সরঞ্জাম ও সহায়তা পাচ্ছে। এই সহায়তাগুলি দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এপর্যন্ত ভারত ১৬ হাজার ৫৩০টি অক্সিজেন কনসেনট্রেটর, ১৫ হাজার ৯০১টি অক্সিজেন সিলিন্ডার, ১৯টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ১১ হাজার ৪১৬টি ভেন্টিলেটর/বাই প্যাপ, ৬.৬ লক্ষ রেমডেসিভির ভয়েল পেয়েছে এবং তা সড়ক ও আকাশ পথে সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রতিনিয়ত এই বিষয়ের ওপর নজর রাখছে। ভারতে এসে পৌঁছানো এই চিকিৎসা সরঞ্জামগুলি দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরবরাহ করা হয়েছে। এমনকি কোভিড অনুদান, সাহায্য এবং ত্রাণ হিসেবে বিদেশ থেকে পাওয়া চিকিৎসা সরঞ্জামগুলি যাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি সমন্বয়কারী গোষ্ঠী গঠন করেছে। গত ২৬ এপ্রিল থেকে এই গোষ্ঠীর কাজ শুরু করেছে। গত দোসরা মে স্বাস্থ্য মন্ত্রক একটি স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে। 

 

CG/SS/SKD/


(রিলিজ আইডি: 1720935) ভিজিটরের কাউন্টার : 239
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Tamil , Telugu , Kannada