বিদ্যুৎমন্ত্রক
আরইসি কোভিড ১৯ টিকাকরণ শিবিরের আয়োজন করেছে
প্রকাশিত:
13 MAY 2021 6:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ মে, ২০২১
বিদ্যুৎ মন্ত্রকের আওতাধীন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত নবরত্ন সংস্থা আরইসি লিমিটেড আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে অ্যাপোলো হাসপাতালের সহযোগিতায় বিদ্যুৎ ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী এবং তাদের পরিবারের ১৮ থেকে ৪৫ বছর বয়সী সদস্যদের জন্য টিকাদান শিবিরের আয়োজন করে।
এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা এবং প্রথম সারির কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও বিশেষ সম্মান প্রদানের অঙ্গ হিসেবে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে যুক্ত সদস্যদের জন্য আরইসি লিমিটেডের আধিকারিকদের পক্ষ থেকে সম্বর্ধনার আয়োজন করা হয় ।
টিকাদান শিবিরে ৫০০ জন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। আরইসি লিমিটেড সব সময় দেশের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। তারই অঙ্গ হিসেবে এই টিকাদান শিবিরের আয়োজন করা হয়।
CG/SS/RAB
(রিলিজ আইডি: 1718454)
ভিজিটরের কাউন্টার : 161