শিল্পওবাণিজ্যমন্ত্রক
জাতীয় স্টার্টআপ পুরস্কার ২০২১-এর জন্য আবেদন পত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ডিপিআইআইটি
প্রকাশিত:
22 DEC 2020 2:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২০
শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর (ডিপিআইআইটি) দ্বিতীয় পর্যায়ের জাতীয় স্পার্টআপ পুরস্কার (এনএসএ) ২০২১-এর সূচনা করেছে। মহামারী সময়ে অভূতপূর্ব সঙ্কটকালে স্পার্টআপ সংস্থাগুলির পক্ষ থেকে যে প্রচেষ্টা, উদ্যোগ এবং সহনশীলতার প্রয়াস নেওয়া হয়েছিল তাকে লক্ষ্য রেখে এনএসএ ২০২১-এ অতিরিক্ত বিভাগ চালু করা হয়েছে। আত্মনির্ভর ভারত গঠনের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলির দেশীয়করণের দিকে লক্ষ্য রেখে উদ্ভাবনের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২১-এর ৩১শে জানুয়ারি পর্যন্ত এই পুরস্কারের জন্য আবেদন পত্র জমা দেওয়া যাবে।
৪৯টি বিভাগে ১৫টি বৃহত্তর ক্ষেত্রে স্টার্টআপ সংস্থাগুলির জন্য এই পুরস্কার প্রদান করা হবে। এই ১৫টি ক্ষেত্র হলে কৃষি, পশুপালন, পানীয় জল, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, শক্তি, এন্টারপ্রাইজ ব্যবস্থাপনা, পরিবেশ, ফিন-টেক, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য, শিল্প ৪.০, নিরাপত্তা, মহাকাশ, পরিবহণ ও ভ্রমণ। এছাড়াও গ্রামীণ এলাকায় প্রভাব সৃষ্টি, মহিলা উদ্যোক্তা তৈরি, আমদানির বিকল্প ব্যবস্থাকে শক্তিশালী করা, কোভিড-১৯ এর লড়াইয়ের জন্য উদ্ভাবন, ভারতীয় ভাষায় বিষয়বস্তু সরবরাহ এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে স্টার্টআপ সংস্থাগুলির জন্য ৬টি বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। একটি শক্তিশালী স্টার্টআপ ইকো সিস্টেমের মূল ভিত্তি গঠন হিসেবে কাজের গতি ত্বরান্বিত করা এবং ইনকিউবেটর ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুরস্কার প্রদান করা।
প্রতিটি ক্ষেত্রে বিজয়ী স্টার্টআপগুলিকে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। এই প্রতিযোগিতায় বিজয়ী এবং দুটি রানার্স আপ সংস্থা সরকারি ও কর্পোরেট ক্ষেত্রে তাদের কর্মকাণ্ড তুলে ধরার সুযোগ পাবে। পাশাপাশি সম্ভাব্য পাইলট প্রকল্পে কাজ করার সুযোগ এবং কাজের বরাতও মিলতে পারে। এমনকি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্টার্টআপ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
২০১৯ সালে ডিপিআইআইটি প্রথম জাতীয় স্টার্টআপ পুরস্কার প্রদান শুরু করে। স্টার্টআপ ক্ষেত্রে কাজ করে চলা অসামান্য সংস্থাগুলিকে পুরস্কার প্রদান এবং স্বীকৃতি দানের দিকে লক্ষ্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এনএসএ-র প্রথম সংস্কৃরণে আসামান্য সাফল্য মেলায় ডিপিআইআইটি দ্বিতীয় পর্যায়ে জাতীয় স্টার্টআপ পুরস্কার ২০২১-এর সূচনার কথা ঘোষণা করেছে।
***
CG/SS/SKD
(রিলিজ আইডি: 1682825)
ভিজিটরের কাউন্টার : 245