সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
বিদেশে সফরের সময় আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের পুনর্নবীকরণে সুবিধা দিতে জনসাধারণের মতামত আহ্বান
প্রকাশিত:
10 OCT 2020 12:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ অক্টোবর, ২০২০
বিদেশ থাকাকালীন অবস্থায় যদি কোনও নাগরিকের আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট বা আইডিপি-র মেয়াদ ফুরিয়ে যায়, সেক্ষেত্রে ড্রাইভিং পারমিট পুনর্নবীকরণের জন্য ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটরগাড়ি আইনে সংশোধন করতে চেয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক গত ৭ অক্টোবর এক খসড়া বিজ্ঞপ্তি জারি করে এ সম্পর্কে জনসাধারণের মতামত চেয়েছে।
কিছু কিছু ক্ষেত্রে মন্ত্রকের নজরে এসেছে যে, নাগরিকরা যখন বিদেশে ট্রাভেল বা সফর করছেন, তখন আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের মেয়াদ ফুরিয়ে গেলে তা পুনর্নবীকরণ করার কোনও ব্যবস্থা নেই। এই বিষয়টিকে বিবেচনায় রেখে বিদেশে থাকাকালীন সময় নাগরিকদের আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট পুনর্নবীকরণের সুবিধা দিতেই ১৯৮৯-এর কেন্দ্রীয় মোটরগাড়ি আইনে সংশোধনের প্রস্তাব করা হয়। বিদেশে থাকাকালীন সময়ে নাগরিকরা ড্রাইভিং পারমিটের মেয়াদ ফুরিয়ে গেলে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাস বা মিশনে আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদনগুলি 'বাহন' পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহণ কার্যালয়ে বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া হবে।
এই খসড়া বিজ্ঞপ্তিতে আরও প্রস্তাব করা হয়েছে, আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের পুনর্নবীকরণের আবেদনের সময় সংশ্লিষ্ট ব্যক্তির মেডিকেল সার্টিফিকেট এবং বৈধ ভিসার বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হবে না কারণ, বিদেশে থাকাকালীন অবস্থায় ড্রাইভিং লাইসেন্সের পুনর্নবীকরণের ক্ষেত্রে অন্য কোনও মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও এমন কিছু দেশ রয়েছে যেখানে আগমনের সঙ্গে সঙ্গেই ভিসা দেওয়া হয়ে এবং সেক্ষেত্রে ভারতে ফিরে আসার পূর্বেই আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের জন্য আবেদনের সময় তৎক্ষণাৎ ভিসা হাতে পাওয়া যায় না। এই সমস্ত বিষয়গুলিকে বিবেচনায় রেখেই আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের মেয়াদ বৃদ্ধি বা আবেদনের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট বা বৈধ ভিসার বিষয়টিকে অন্তর্ভুক্ত করা থেকে বাতিল করা হয়েছে।
এ সংক্রান্ত মতামত বা পরামর্শ বিজ্ঞপ্তি জারির ৩০ দিনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পাঠানো যেতে পারে :
যুগ্ম সচিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক, পরিবহণ ভবন, পার্লামেন্ট স্ট্রিট, নতুন দিল্লি - ১১০০০১। ই-মেল আইডি হল - Email: jspb-morth[at]gov[dot]in ।
CG/BD/DM
(রিলিজ আইডি: 1663365)
ভিজিটরের কাউন্টার : 164
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam