মহাকাশদপ্তর
মহাকাশ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং উদ্ভাবনে উৎসাহ দিতে ইন্ডিয়ান স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (ইন-স্পেস) উদ্যোগের সূচনা : ডঃ জিতেন্দ্র সিং
প্রকাশিত:
22 SEP 2020 5:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২০
কেন্দ্রীয় মহাকাশ বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে জানিয়েছেন, মহাকাশ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও উদ্ভাবনে উৎসাহ দিতে সরকার ইন্ডিয়ান স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (ইন-স্পেস) উদ্যোগের সূচনা করেছে।
ইন-স্পেস উদ্যোগের মাধ্যমে বেসরকারি ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলিতে সহায়তা দেওয়া হবে –
কারিগরি সহায্য প্রদান; নগদ বিনিময়ে উৎসাহ; মহাকাশ দপ্তর চত্বরে অস্থায়ী সুযোগ-সুবিধা কাঠামো গড়ে তোলার অনুমতি; এনএসআইএল – এর চাহিদার বিষয়গুলিতে নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণে অনুমতি এবং বিজ্ঞান ও মহাকাশ অনুসন্ধান অভিযানগুলিতে অংশগ্রহণ।
মহাকাশ ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণে আরও বেশি উৎসাহদানের জন্য কেন্দ্রীয় সরকার প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার অঙ্গ হিসাবে ইন-স্পেস উদ্যোগ গ্রহণ করেছে। তবে, এই উদ্যোগের আওতায় অর্থ সংস্থানের বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়নি।
বেসরকারি ক্ষেত্র এই উদ্যোগের আওতায় নিম্নলিখিত বিষয়গুলিতে অংশগ্রহণ করতে পারবে –
কৃত্রিম উপগ্রহ নির্মাণ; উৎক্ষেপণ যান নির্মাণ; উৎক্ষেপণ পরিচালনা; বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা মহাকাশ সংক্রান্ত প্রযুক্তির প্রয়োগ ও তার উদ্ভাবন তথা মহাকাশ-ভিত্তিক পরিষেবা প্রদান এবং মহাকাশ ক্ষেত্রে বিভিন্ন ধরনের কর্মকান্ডে সামিল হওয়ার জন্য সিস্টেম বা কারিগরি পদ্ধতির উদ্ভাবন।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1657832)
ভিজিটরের কাউন্টার : 182