অর্থমন্ত্রক

৩৫,০৭৪ জন করদাতা ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পে যুক্ত হয়েছেন

প্রকাশিত: 20 SEP 2020 2:05PM by PIB Kolkata

  নতুনদিল্লি, ২০শে সেপ্টেম্বর, ২০২০

 


 

প্রত্যক্ষ কর বিবাদ সে বিশ্বাস আইন কার্যকর হওয়ার পর এই প্রকল্পের ১ নম্বর ফর্ম-এর মাধ্যমে মোট ৩৫,০৭৪জন ৮ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করেছেন। রাজ্য সভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর।

মন্ত্রী আরো জানিয়েছেন, আজ পর্যন্ত এই আইনের মাধ্যমে ৯,৫৩৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যারা এখনো এই প্রকল্পের মাধ্যমে তাঁদের ঘোষণা জমা দেন নি, অথচ টাকা জমা দিয়েছেন, তাঁদের দেয় অর্থের বাইরে এই অর্থ আদায় হয়েছে। এবছর ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে যুক্ত হওয়া যাবে।

 

 

CG/CB


(রিলিজ আইডি: 1657108) ভিজিটরের কাউন্টার : 180
এই রিলিজটি পড়তে পারেন: English , Marathi , Punjabi , Telugu , Urdu , Tamil , Malayalam