যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
শ্রী কিরেন রিজিজু : সরকার সম্প্রতি জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করেছে
প্রকাশিত:
17 SEP 2020 4:33PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ সেপ্টেম্বর, ২০২০
মন্ত্রক মেধাবী ক্রীড়া ব্যক্তিত্বদের অবসর ভাতা প্রকল্প রূপায়ণ করছে। অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েল্থ গেমস ইত্যাদির পদকজয়ীদের অবসরের পরে জীবনভর মাসিক অবসর ভাতা দেওয়াই এর লক্ষ্য। পাশাপাশি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় কল্যাণ তহবিল কর্মসূচিতে অতীত দিনের ক্রীড়া ব্যক্তিত্বদের যাঁরা এখন দূর্দশায় আছেন তাঁদের আর্থিক সাহায্য দান করা হচ্ছে। এছাড়া সরকার সম্প্রতি জাতীয় ক্রীড়া পুরস্কারের আর্থিক মূল্য বৃদ্ধি করেছে। যেমন- রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার সাড়ে ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা, নিয়মিত শ্রেণী দ্রোণাচার্য পুরস্কারের অর্থমূল্য ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ লক্ষ টাকা, জীবন কৃতি শ্রেণীর দ্রোণাচার্য পুরস্কারের অর্থমূল্য ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ লক্ষ টাকা, অর্জুন পুরস্কার ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ লক্ষ টাকা এবং ধ্যানচাঁদ পুরস্কার ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ লক্ষ টাকা। এছাড়া আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে পদকজয়ীদের বিশেষ পুরস্কার এবং তাদের প্রশিক্ষক কর্মসূচিতে নগদ পুরস্কার দেওয়া হয় আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে পদকজয়ীদের। কেন্দ্রীয় সরকারে মেধাবী ক্রীড়াবিদদের সরাসরি গ্রুপ-সি পদে নিয়োগে ৫ শতাংশ পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা আছে। এর জন্য সম্প্রতি সরকার খেলাধূলার তালিকায় ক্রীড়ার ধরনের সংখ্যা ৪৩ থেকে বাড়িয়ে ৬৩ করেছে। এছাড়া ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট ফান্ড এনএফডিএফ-এর অধীনে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে বিভিন্ন ক্রীড়া প্রসার সংক্রান্ত কার্যকলাপে।
আজ লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন স্বাধীন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু।
CG/AP/NS
(রিলিজ আইডি: 1655760)
ভিজিটরের কাউন্টার : 133