সারওরসায়নমন্ত্রক

আইএফএফসিও কোভিড-১৯ মহামারী মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে-গৌড়া

প্রকাশিত: 24 APR 2020 6:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ এপ্রিল, ২০২০

 

 


কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অন্তর্গত সারক্ষেত্রের সহযোগী সংস্থা ইফকো (আইএফএফসিও) কোভিড-১৯ মহামারী মোকাবিলায় এবং সংক্রমণ প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী ডিভি সদানন্দ গৌড়া ইফকোর সহায়তার জন্য ভূয়সী প্রশংসা করেন। সংস্থার প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা তথা পরিচালন অধিকর্তা ডঃ ইউ এস অবস্তি-কে লিখিত এক চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, কোভিড-১৯ মহামারী সংক্রমণের কারনে বিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই মহামারী সমাজের দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর মানুষের জীবন ও জীবিকার ওপর গভীর প্রভাব ফেলেছে। কোভিড-১৯ বিশ্বজুড়ে বৃহৎ সর্বনাশের ছাপ ফেলেছে। এই রোগের বিরুদ্ধে একা লড়াই করা যায় না। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস। চিঠিতে শ্রী গৌড়া এই যৌথ প্রয়াসের কথা উল্লেখ করেছেন।

পিএম কেয়ারস-এ ২৫ কোটি টাকা অনুদানের জন্য ইফকোকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, "আমি অভিভূত এবং নিঃস্বার্থ এই কাজের জন্য ইফকোর পরিচালক ব‍্যবস্থাপনা, কর্মচারী ও অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানতে চাই। মহামারীকে পরাস্ত করতে এবং  আমাদের সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করতে এটি চূড়ান্ত সহায়ক হবে।"

ইফকোর প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা তথা পরিচালন অধিকর্তা এই চিঠির জন্য পাল্টা ধন্যবাদ জানিয়েছেন শ্রী গৌড়াকে। তিনি বলেছেন, "কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ইফকো দেশের পাশেই আছে। আমরা এই মহামারী থেকে কৃষক ও গ্রামীণ ভারতকে রক্ষা করার জন্য গোষ্ঠী সংক্রমণের শৃঙ্খল ভাঙতে যথাসাধ্য চেষ্টা করছি।"

মন্ত্রক জানিয়েছে, আসন্ন খরিফ মরশুমে কৃষক দের পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহের জন্য সার সংস্থাগুলি ইতিমধ্যেই পূর্ণ শক্তি নিয়ে কাজ করে চলছে।

 

 


CG/SS


(রিলিজ আইডি: 1618026) ভিজিটরের কাউন্টার : 212
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada