Economy
জাতীয় এসসি-এসটি হাব
प्रविष्टि तिथि:
08 OCT 2026 10:25 AM
০৮ অক্টোবর, ২০২৬
অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) ভারতের শহর ও গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টির প্রধান মাধ্যম। তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) সম্প্রদায়ের উদীয়মান উদ্যোক্তাদের অর্থ, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বাজারের সুযোগ প্রদান করে তাঁদের দেশের অর্থনীতিতে প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ সুনিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য।
জাতীয় এসসি-এসটি হাব: উদ্যোগের বিকাশে সহায়ক
২০১৬ সালের ১৮ অক্টোবর চালু হওয়া 'জাতীয় এসসি-এসটি হাব' (NSSH) ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (NSIC) মাধ্যমে পরিচালিত হয়। এটি প্রশিক্ষণ, মেন্টরিং, নেটওয়ার্কিং এবং সরকারি কেনাকাটায় (Public Procurement) এসসি-এসটি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণ সুনিশ্চিত করতে কাজ করে।
প্রসার ও অন্তর্ভুক্তির চিত্র
সূচনালগ্ন থেকে এ বছর ৩১ জুলাই পর্যন্ত NSSH ১,৯০,৪১৪ জন সুবিধাপ্রাপককে সহায়তা করেছে এবং ৫৪,৪৯৯ জন প্রার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। এসসি/এসটি মালিকানাধীন ক্ষুদ্র ও ছোট উদ্যোগ (MSE) থেকে সরকারি কেনাকাটার পরিমাণ ২০১৫-১৬ সালের ৯৯.৩৭ কোটি টাকা থেকে প্রায় ৩৯ গুণ বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ সালে ৪,০১৩.৪২ কোটি টাকায় পৌঁছেছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং অসম এই প্রকল্পে শীর্ষ স্থান দখল করেছে।
২০২৫-২৬ অর্থবর্ষের সাফল্য:
* মোট ১২,৫২৪টি প্রতিষ্ঠান থেকে ৪,০১৩.৪২ কোটি টাকার সরকারি সামগ্রী ক্রয় করা হয়েছে।
* মোট ২৭টি রাজ্যের ৪৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১০,৭১৭ জন প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার ৫৫% মহিলা।
* ক্যাফেটেরিয়া ম্যানেজমেন্ট, ক্যাড/ক্যাম (CAD/CAM), ফ্যাশন ডিজাইনিং এবং বাঁশ নির্মিত শিল্পসামগ্রীর মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ব্যবসায়িক অগ্রগতির বিভিন্ন সরকারি সহায়তামূলক প্রকল্প
* *বিশেষ ক্রেডিট লিংকড ক্যাপিটাল সাবসিডি স্কিম (SCLCSS):* প্ল্যান্ট ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যাংক ঋণের ওপর ২৫% মূলধনী ভর্তুকি (সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত) প্রদান করা হয়। মার্চ ২০২৬ পর্যন্ত ৩,১৬০টি প্রতিষ্ঠানকে ৩৫৬.১০ কোটি টাকা দেওয়া হয়েছে।
* *সিঙ্গল পয়েন্ট রেজিস্ট্রেশন স্কিম (SPRS):* NSIC-তে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলি বিনামূল্যে দরপত্র পায় এবং বায়না টাকা (EMD) দেওয়া থেকে ছাড় পায়। সরকারি নীতি অনুযায়ী, বার্ষিক ক্রয়ের ৪% এসসি/এসটি মালিকানাধীন ছোট শিল্পের জন্য সংরক্ষিত থাকে।
* *বিশেষ বিপণন সহায়তা প্রকল্প (SMAS):* প্রদর্শনী ও মেলার অংশগ্রহণে আর্থিক অনুদান দেওয়া হয়। আন্তর্জাতিক মেলায় অংশ নিতে ২৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।
* *ব্যাংক ঋণে প্রসেসিং ফি ও ব্যাংক গ্যারান্টি চার্জ ফেরত:* ঋণ প্রসেসিং ফি এবং পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি চার্জের ৮০% (সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত) পুনরায় ব্যবসায়ীদের ফেরত দেওয়া হয়।
* *পরীক্ষণ ফি ও বিআইএস (BIS) শংসাপত্র সংক্রান্ত সহায়তা:* বিআইএস বা সরকারি ল্যাবে পণ্য পরীক্ষার ফি-র ৮০% (সর্বোচ্চ ১ লাখ টাকা) ফেরত পাওয়া যায়।
* *রপ্তানি উন্নয়ন পরিষদ (EPC) ও ই-কমার্স সদস্যপদ:* ইপিসি সদস্যপদ ফি-র ৮০% (সর্বোচ্চ ২০,০০০ টাকা) এবং জিইএম (GeM), ই-খাদি, ট্রাইফেল্ডের মতো সরকারি ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হতে ৮০% ফি (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) ফেরত দেওয়া হয়।
* *সক্ষমতা বৃদ্ধি ও ব্যবস্থাপনা সংক্যান্ত প্রশিক্ষণ:* এনআইআরএফ (NIRF) তালিকাভুক্ত শীর্ষ ৫০টি বি-স্কুলে ১-৩০ দিনের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের জন্য কোর্স ফি-র ৯০% (সর্বোচ্চ ১ লক্ষ টাকা) ফেরত দেওয়া হয়।
ব্যবসায়িক সাফল্য ও উদাহরণ (BAP)
'বিজনেস এক্সিলারেটর প্রোগ্রাম' (BAP)-এর মাধ্যমে প্রদত্ত কৌশলগত নির্দেশনায় বহু উদ্যোক্তা সাফল্য পেয়েছেন:
* *পশ্চিমবঙ্গ (M/s Safety & Security Engineering):* দেবাশিস মন্ডল সরকারি দরপত্রের উপযুক্ত কৌশল শিখে নিয়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন থেকে ৮.৪৮ লক্ষ টাকার বরাত অর্জন করেছেন।
* *অসম (M/s Renergy Solution Pvt. Ltd.):* ভার্গব দেওরি তাঁর পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবসার কৌশলগত রূপান্তর ঘটিয়ে সরকারি সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগাচ্ছেন।
* *মহারাষ্ট্র (Sawalaram Enterprises):* সুনীল পোপটরাও জগতাপ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) থেকে ৫.১০ লক্ষ টাকার বরাত পেয়েছেন।
উপসংহার
জাতীয় এসসি-এসটি হাব তফসিলি জাতি ও জনজাতির উদ্যোক্তাদের দক্ষতা ও বাজার সংযোগ বৃদ্ধি করে ভারতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করছে। এটি কেবল সরকারি কেনাকাটায় অংশগ্রহণ বাড়াচ্ছে না, এটি একটি বৈচিত্র্যময়, অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিযোগিতামূলক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাস্তুব্যবস্থাও গড়ে তুলতে সাহায্য করছে।
তথ্যবিবরণী:
Ministry of Micro, Small & Medium Enterprises
https://www.scsthub.in/sites/default/files/NSSH-Annual-Report-2025-26-1.pdf
https://www.scsthub.in/membership-nsic-b2b-portal
https://www.scsthub.in/content/nssh-dashboard
https://msme1connect.up.gov.in/GovernmentScheme/GovernmentScheme638740909894501747.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280604®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290460®=48&lang=2
National Small Industries Corporation
https://www.nsic.co.in/Schemes/NSSH
Click here to see pdf
*******
SSS/PK..
(तथ्य सामग्री आईडी: 151104)
आगंतुक पटल :
Provide suggestions / comments