• Sitemap
  • Advance Search
Social Welfare

সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা

प्रविष्टि तिथि: 12 AUG 2026 17:16 PM

১২ আগস্ট, ২০২৬

 

গত ১২ বছরে ভারত সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজলভ্য। এটি একটি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস" নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

আয়ুষ্মান ভারত
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) দেশের দরিদ্রতম ৪০% পরিবার এবং ৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের প্রতি বছর পরিবারপ্রতি ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রদান করে। ১৯০০টিরও বেশি চিকিৎসা প্যাকেজের জন্য প্রতিদিন ৪০,০০০টিরও বেশি দাবি প্রক্রিয়াজাত করা হয়।

২০১৮ সালে এটি চালুর পর থেকে ১২ আগস্ট, ২০২৬ পর্যন্ত:


•    প্রসঙ্গত, ৪৫.৫ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে।

•    বস্তুত, ১২.৬৯ কোটি হাসপাতালে ভর্তির খরচ প্রদান করা হয়েছে, যার আর্থিক পরিমাণ ১.৯২ লক্ষ কোটি টাকা (৩০ জুন, ২০২৬ পর্যন্ত)।

•    ৩৮,৪৬৬টিরও বেশি সরকারি ও বেসরকারি হাসপাতালকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

•    আয়ুষ্মান ভারত ব্যয় বন্দনা যোজনার অধীনে ১.২০ কোটি প্রবীণ নাগরিক নিবন্ধিত হয়েছেন এবং ৩,০০০ কোটি টাকা মূল্যের ১৩.৮৪ লক্ষেরও বেশি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

•    আন্তঃরাজ্য পোর্টেবিলিটির অধীনে ২৯.০৫ লক্ষ হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে, যার আর্থিক মূল্য ৮,৩৮৩.৯৭ কোটি টাকার বেশি।

•    সারা দেশে ১.৮৬ লক্ষেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির (AAMs) কাজ করছে, যা স্থানীয় পর্যায়ে ১২টি বিনামূল্যে সেবা প্রদান করে এবং এখন পর্যন্ত এখানে ৫৪০ কোটিরও বেশি রোগী নথিভুক্ত হয়েছেন।

প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন (PM-ABHIM):


•মোট     ১০টি রাজ্যে ২৩,২২৪টি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে সহায়তা প্রদান করা হচ্ছে।

•    সমস্ত রাজ্যে ১৩,৭৩৬টি নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

•    মোট ১১টি রাজ্যে ৩,৩৮৯টি ব্লকে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

•    সমস্ত জেলায় ৭৪৪টি সমন্বিত জনস্বাস্থ্য পরীক্ষাগার এবং ৫ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট জেলাগুলিতে ৬৩১টি ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল স্থাপন করা হচ্ছে।

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM):

•    ৯৬.৪৩ কোটি আভা (ABHA) স্বাস্থ্য পরিচয়পত্র তৈরি করা হয়েছে।

•    ১১০ কোটিরও বেশি স্বাস্থ্য রেকর্ড আভার সঙ্গে যুক্ত করা হয়েছে।

•    ৫.৪৭ লক্ষের বেশি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং ১০.৫০ লক্ষের বেশি স্বাস্থ্যসেবা পেশাদার এই প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছেন।

জাতীয় স্বাস্থ্য মিশন

জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর দুটি উপ-মিশন রয়েছে—জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এবং জাতীয় নগর স্বাস্থ্য মিশন। এটি নির্দিষ্ট রোগ ও স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলি মোকাবেলায় কাজ করে।

মাতৃ ও শিশু স্বাস্থ্য: নিরাপদ প্রসবকে স্বাভাবিক নিয়মে পরিণত করা:

•    প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের অধীনে ৭.৯১ কোটির বেশি প্রাক-প্রসব পরীক্ষা বিনামূল্যে করা হয়েছে এবং ১.২৪ কোটির বেশি উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা চিহ্নিত করা হয়েছে।

•    প্রথম ত্রৈমাসিকে নিবন্ধনের হার NFHS-4 (২০১৫-১৬)-এ ৫৮.৬% থেকে বেড়ে NFHS-6 (২০২৩-২৪)-এ ৭৬.২% হয়েছে এবং চার বা ততোধিক বার প্রাক-প্রসব সেবা গ্রহণের হার ৫১.২% থেকে বেড়ে ৬৫.২% হয়েছে।

•    প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৭৮.৯% থেকে বেড়ে ৯০.৬% হয়েছে।

•    সর্বজনীন টিকাদান কর্মসূচির মাধ্যমে প্রতি বছর ২.৬৭ কোটি নবজাতক এবং ২.৯ কোটি গর্ভবতী মহিলাকে ১২টি রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকা দেওয়া হয়। ২০১৪ সালে শুরু হওয়া 'মিশন ইন্দ্রধনুশ'-এর মাধ্যমে ৫.৪৬ কোটি শিশু এবং ১.৩২ কোটি গর্ভবতী মহিলাকে টিকা দেওয়া হয়েছে। কোনো টিকা না পাওয়া শিশুদের হার ২০২৩ সালের ০.১১% থেকে কমে ২০২৪ সালে ০.০৬% হয়েছে।

•    ২০২৪ সালের অক্টোবরে 'ইউ-উইন' (U-WIN) প্ল্যাটফর্ম চালু করা হয়। ২০২৬ সালের মার্চ পর্যন্ত এতে ১১.৮৭ কোটি শিশু এবং ৩.৯৬ কোটি গর্ভবতী মহিলা নিবন্ধিত হয়েছেন।

•    ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের জন্য ১৪ বছর বয়সী ১.২ কোটি মেয়েকে বিনামূল্যে এইচপিভি (HPV) টিকা দেওয়ার অভিযান শুরু হয়, যার অধীনে এ বছর ১৫ জুলাই, পর্যন্ত ৫২,১০,৩০২ জন মেয়ে টিকা পেয়েছে।

•    মৃত্যুর হার হ্রাস: মাতৃমৃত্যুর হার (২০১৪-১৬ সালের ১৩০ থেকে কমে ২০২২-২৪ সালে ৮৭), নবজাতকের মৃত্যুর হার (২০১৫ সালের ২৮ থেকে কমে ২০২৩ সালে ১৭) এবং অনূর্ধ্ব-৫ বছর বয়সী শিশু মৃত্যুর হার (২০১৫ সালের ৪৮ থেকে কমে ২০২৩ সালে ২৮) উল্লেখযোগ্যভাবে কমেছে।

সংক্রামক ব্যাধি নির্মূল করা:

•    ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে নতুন যক্ষ্মা (TB) রোগী ২১% এবং মৃত্যু ২৮% কমেছে। চিকিৎসার সফলতার হার বেড়ে ৯০% হয়েছে এবং চিকিৎসার আওতা ৫৩% থেকে বেড়ে ৯২% হয়েছে।

•    ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ম্যালেরিয়ার ঘটনা ৮০.৫% এবং মৃত্যু ৭৮.৩৮% কমেছে। ২০২৪ সালে ভারত ডব্লিউএইচও-র 'হাই বার্ডেন টু হাই ইমপ্যাক্ট' গ্রুপ থেকে বেরিয়ে এসেছে।

অসংক্রামক ব্যাধি: প্রাথমিক পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণ:

•    জাতীয় অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির (NP-NCD) অধীনে উচ্চ রক্তচাপের জন্য ৪১.৫ কোটি, ডায়াবেটিসের জন্য ৪১.৩ কোটি, মুখের ক্যান্সারের জন্য ৩৫.৩ কোটি এবং স্তন ক্যান্সারের জন্য ১৬.৫ কোটি মানুষকে পরীক্ষা করা হয়েছে।

•    প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস কর্মসূচির মাধ্যমে ১৮৫৬টি কেন্দ্রে ৩২.৪৪ লক্ষ রোগীকে বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দেওয়া হয়েছে।

•    টারশিয়ারি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ১৯টি রাজ্য ক্যান্সার ইনস্টিটিউট এবং ২০টি টারশিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টার অনুমোদিত হয়েছে। এছাড়া, সারা দেশে ৭৭০টি জেলা এনসিডি ক্লিনিক এবং ৫২৪টি ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হয়েছে।

•    তামাক মুক্ত তরুণ অভিযানের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণে সফলতার জন্য ভারত ২০২৫ সালে 'ব্লুমবার্গ ফিলানথ্রপিজ পুরস্কার' অর্জন করেছে।

ঔষধ এবং পরীক্ষাকে সাশ্রয়ী করা

•    প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা (PMBJP)-র মাধ্যমে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৮,৬৪৬টিরও বেশি জনঔষধি কেন্দ্র খোলা হয়েছে, যেখানে সাধারণ বাজার দর থেকে ৫০–৮০% কম দামে ২০০০টিরও বেশি ওষুধ এবং ৩০০টি সার্জিক্যাল সরঞ্জাম পাওয়া যায়।

•    'অমৃত' (AMRIT) ফার্মেসিগুলি ৫০–৯০% ছাড়ে জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করে, যার মাধ্যমে ৬.৮৫ কোটিরও বেশি রোগী উপকৃত হয়েছেন এবং রোগীদের প্রায় ৮,৪০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

•    জাতীয় স্বাস্থ্য মিশনের বিনামূল্যে ডায়াগনস্টিক বা শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রুয়োজনে সেবার অধীনে উপ-কেন্দ্রে ১৪টি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৬৩টি, সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ৯৭টি, সাব-ডিসট্রিক্ট বা উপজেলা হাসপাতালে ১১১১টি এবং জেলা হাসপাতালে ১৩৪টি পরীক্ষা বিনামূল্যে করা হয়।

মানুষের কাছে পৌঁছানো: ডিজিটাল স্বাস্থ্য এবং টেলিমেডিসিন

•    ভারতের জাতীয় টেলিমেডিসিন প্ল্যাটফর্ম 'ই-সঞ্জীবনী' (eSanjeevani) ৪৯ কোটিরও বেশি স্বাস্থ্য পরামর্শ প্রদান করেছে।

•    মানসিক স্বাস্থ্য সেবার প্রেক্ষিতে চালু করা 'টেলি-মানস' (Tele-MANAS) হেল্পলাইনের (১৪৪১৬) মাধ্যমে ৪৩.৬৪ লক্ষের বেশি কল গ্রহণ করা হয়েছে।

•    'আই-ড্রোন' (i-DRONE) পরিষেবার মাধ্যমে ড্রোন ব্যবহার করে ৭,৭০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে ২২,০০০ ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে।

•    চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা হচ্ছে; ২৮.২ কোটি ই-সঞ্জীবনী পরামর্শে এআই-ভিত্তিক ক্লিনিক্যাল সহায়তা নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ তৈরি

•    বিগত ১২ বছরে মেডিকেল কলেজের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ৮১৮টিতে এসে পৌঁছেছে এবং এইমস (AIIMS)-এর সংখ্যা বেড়ে ২৩টিতে পৌঁছেছে।

•    এমবিবিএস (MBBS) ও পিজি (PG) আসন যথাক্রমে ১,২৮,৯৭৬ এবং ৮৫,৮২২-এ উন্নীত হয়েছে (২০২৫-২৬ অনুযায়ী)।

•    প্রসঙ্গত, ১৫৭টি নতুন নার্সিং কলেজ স্থাপন করা হচ্ছে, যেগুলি প্রতি বছর প্রায় ১৫,৭০০ নার্সিং গ্র্যাজুয়েট তৈরি করবে। বিএসসি নার্সিং আসন ৫৩% এবং এমএসসি নার্সিং আসন ৩৯% বৃদ্ধি পেয়েছে।

বিকল্প স্বাস্থ্যসেবা
•    আধুনিক চিকিৎসার পাশাপাশি, ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাকে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়ুষ (AYUSH) মন্ত্রকের অধীনে মে ২০২৫ পর্যন্ত ৯৪২টি আয়ুষ প্রতিষ্ঠান রয়েছে।

•    'আয়ুষ গ্রিড' (Ayush Grid) নামক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দেশব্যাপী সমস্ত আয়ুষ হাসপাতাল ও ল্যাবরেটরিকে যুক্ত করা হচ্ছে।

তথ্যসূত্র:

Ministry of Health and Family Welfare

https://aam.mohfw.gov.in/

https://abdm.gov.in/

https://dashboard.nha.gov.in/public/

https://esanjeevani.mohfw.gov.in/#/

https://nhm.gov.in/index1.php?lang=1&level=2&sublinkid=824&lid=220

https://nhm.gov.in/index1.php?lang=1&level=2&sublinkid=1218&lid=192

https://pmndp.mohfw.gov.in/en

https://telemanas.mohfw.gov.in/telemanas-dashboard/#/

https://idrone.icmr.org.in/about/

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1945739&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258300&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294278&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290627&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2292344&reg=5&lang=1

https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=147093&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286947&reg=48&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jan/doc202611749801.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275402&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243768&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254227&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286948&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176322&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246069&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190300&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292343&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224522&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1919985&reg=3&lang=2

 

Ministry of AYUSH

https://www.ayush.gov.in/

 

United Nations

https://www.unicef.org/india/press-releases/un-report-highlights-great-strides-india-under-five-child-survival

 

PIB Backgrounder

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158798&ModuleId=3&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241066&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244661&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124334&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227410&reg=3&lang=1

Affordable and Accessible Healthcare for All

 

SSS/PK/Kol...

(तथ्य सामग्री आईडी: 150853) आगंतुक पटल : 12


Provide suggestions / comments
इस विश्लेषक को इन भाषाओं में पढ़ें : English , हिन्दी , Kannada , Malayalam , Assamese