57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

৫৭তম আইএফএফআই-তে প্রদর্শিত পর্তুগিজ ছবিতে ‘কাম উইথ মি’ বন্ধুত্ব এবং সিনেমার পারস্পরিক অভিজ্ঞতার অন্বেষণ

প্রকাশিত: 27 NOV 2026 6:41PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342990Views: 3

গোয়া, ২৭ নভেম্বর ২০২৬

 

গোয়ায় আয়োজিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) আন্তর্জাতিক বিভাগে প্রদর্শিত পর্তুগিজ ছবি ‘কাম উইথ মি’ (আন্দা দাই)-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর আজ প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অংশ নেন পরিচালক জোয়াও লামেইরা, অভিনেতা আন্তোনিও সিমাও এবং প্রযোজক ড্যানিয়েল পেরেইরা। চলচ্চিত্র নির্মাতারা ছবিটির মূল উপজীব্য – বন্ধুত্ব এবং এর শৈল্পিক ঘরানা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির প্রসারের যুগেও প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভিজ্ঞতার প্রাসঙ্গিকতা নিয়েও তাঁরা কথা বলেন।

 

সবাই মিলে একসঙ্গে বসে সিনেমা দেখার গুরুত্বের ওপর জোর দিয়ে অভিনেতা আন্তোনিও সিমাও পর্তুগালে প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা কমে যাওয়া এবং বাড়িতে বসে সিনেমা দেখার প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যাওয়া মানেই হল, মানুষের সঙ্গে মেলামেশা এবং একটি যৌথ সাংস্কৃতিক অভিজ্ঞতায় অংশ নেওয়া। তিনি বলেন, “মানুষের একে অপরের সঙ্গে থাকা, কথা বলা এবং দেখা করা প্রয়োজন।” 

 

 

প্রযোজক ড্যানিয়েল পেরেইরা প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, তাঁর প্রযোজনা ও পরিবেশনা সংস্থা এখনও সিনেমা হলে চলচ্চিত্র মুক্তি দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে থাকে। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির প্রভাব স্বীকার করে নিলেও, তিনি সেগুলিকে প্রেক্ষাগৃহের অভিজ্ঞতার বিকল্প হিসেবে না দেখে বরং পরিপূরক হিসেবে মনে করেন।

 

চলচ্চিত্রটি সম্পর্কে পরিচালক জোয়াও লামেইরা বলেন, যদিও এর গল্প লিসবন শহর ও সেখানকার সাংস্কৃতিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে, তবে এর মূল উপজীব্য পুরুষদের মধ্যকার বন্ধুত্ব, ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমানা পেরিয়ে সব ধরনের দর্শকের হৃদয়ে সাড়া জাগাতে সক্ষম। তিনি বলেন, “আমি আশা করি, এই গল্পের বিষয়বস্তু ও চরিত্রগুলি এতটাই সর্বজনীন যে সবাই তা বুঝতে পারবেন।” তিনি আরও বলেন যে, প্রেক্ষাপট ও চরিত্রগুলির সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো বরং দর্শকদের গল্পের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে সাহায্য করতে পারে।

 

লামেইরা আরও স্পষ্ট করেন যে, ছবিটি তৈরির সময় তিনি এটিকে ‘আর্ট-হাউস’ বা ‘মূলধারার সিনেমা’ – এমন কোনও নির্দিষ্ট শ্রেণিতে ফেলার কথা ভাবেননি। তাঁর উদ্দেশ্য ছিল, নিজের পছন্দমতো একটি চলচ্চিত্র তৈরি করা এবং আশা করা যে, দর্শকরা তা উপভোগ করবেন। পেরেইরা বলেন যে, আর্ট-হাউস ও মূলধারার সিনেমার মধ্যে পার্থক্য সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে; এখন স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ও শক্তিশালী গল্পের চলচ্চিত্রগুলি অনেক বেশি দর্শকের কাছে পৌঁছতে পারছে।

 

 

থিয়েটারে দীর্ঘ কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শুরুতে চরিত্রটিকে নিজের জীবনের খুব কাছাকাছি মনে হয়েছিল, তাই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কতটুকু এই চরিত্রে যুক্ত করা যেতে পারে, সে ব্যাপারে তিনি সচেতন ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সেই ভাবনা থেকে বেরিয়ে এসে চরিত্রটির পরিস্থিতি ও কর্মকাণ্ডের ওপরই বেশি মনোযোগ দেন।

 

 

পর্তুগাল ও গোয়ার মধ্যে ঐতিহাসিক ও স্থাপত্যগত সম্পর্কের কথা উল্লেখ করে তাঁরা জানান যে, এই অঞ্চলের কিছু বিষয় পরিচিত মনে হলেও, সামগ্রিক অভিজ্ঞতা সাংস্কৃতিক দিক থেকে স্বতন্ত্র ছিল। গোয়া ঘুরে দেখার এবং ভারতীয় দর্শকদের সামনে নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত।

 

 

সম্পূর্ণ সংবাদ সম্মেলনটি এখানে দেখুন:

 

আইফিলয়েড সম্পর্কে এখানে পড়ুন: 

 

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

SC/MP/NS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342990
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026