প্রকাশিত:
26 NOV 2026 2:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়ালের লেখা একটি নিবন্ধ আজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সামাজিক ন্যায়বিচার ও বিকশিত ভারত – এর লক্ষ্যে সংবিধান কীভাবে চিরন্তন দিক-নির্দেশক থেকে গেছে, তার উপর আলোকপাত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দপ্তর এক্স সমাজ মাধ্যমে বলেছে, “সংবিধান সামাজিক ন্যায়বিচার ও বিকশিত ভারত – এর লক্ষ্যে চিরন্তন দিক-নির্দেশক হয়ে রয়েছে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী @arjunrammeghwal লিখেছেন,কল্যাণমূলক উদ্যোগসমূহ এবং যুগান্তকারী সাংবিধানিক সংস্থানগুলি আম্বেদকরের ভারতের স্বপ্নপূরণের পথে দেশকে এগিয়ে নিয়ে গেছে।
তিনি পশ্চাদপর, আর্থিকভাবে দুর্বল শ্রেণী এবং মহিলাদের জন্য গৃহীত ব্যবস্থাসমূহকে তুলে ধরেছেন। রাষ্ট্র গঠনে সাংবিধানিক মূল্যবোধের গুরুত্বের উপরও আলোকপাত করেছেন তিনি”।
https://x.com/PMOIndia/status/2125866543028609262?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2125866543028609262%7Ctwgr%5E7bf9c90ee9176098340695a16742a081bd2a17bb%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2341841reg%3D48lang%3D2
SC/AB/SB