নয়াদিল্লি, ২৬ নভেম্বর ২০২৬
ভারতীয় প্রাচীন সভ্যতায় বিভিন্ন শিলালিপিতে সরস্বতী নদীর কথা উল্লেখ আছে। ভূপৃষ্ঠের উপরিভাগে নয়, এই নদী বয়ে চলেছে গোপনভাবে। প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক বিজ্ঞানের অন্বেষণের মধ্যে দূরত্ব ঘোচাতে নির্মিত হয়েছে হিন্দি ভাষায় একটি চলচ্চিত্র দ্য আনসিন হোলি রিভার- সরস্বতী। ডঃ সুভাষ সি সিং এই নদীটির বিষয়ে একটি বিজ্ঞানসম্মত অন্বেষণধর্মী কাজ করেছেন। ছবিটিতে প্রাচীন যুগের ভৌগোলিক বিভিন্ন তথ্য ও পর্যবেক্ষণের পাশাপাশি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা তথ্য তুলে ধরা হয়েছে।
পিআইবি-র উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যচিত্রের নির্দেশক ভাস্কর বিশ্বনাথন ছবি তৈরির সময় তাঁর অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। সরস্বতী সভ্যতা এবং প্রাচীন যুগে বৈদিক ঐতিহ্যের কথা তিনি তুলে ধরেন। অধ্যাপক অভিনব এম জৈন জানান, প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়ে তিনি পর্যবেক্ষণ করেন ত্রিবেণী সঙ্গমে শুধু গঙ্গা আর যমুনাকেই দেখা যাচ্ছে। অথচ বেদ সহ অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে সরস্বতীর উল্লেখ থাকলেও সেই নদীটিকে তিনি প্রত্যক্ষ করতে পারছেন না। এরপরই এই ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন তিনি। এক্ষেত্রে রুরকির ন্যাশনাল ইন্সটিটিউট অফ হাইড্রোলজির গবেষণাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রী স্বাধীন শক্তি প্রসাদ এই সাংবাদিক সম্মেলনটি সঞ্চালনা করেন।
SC/CB/NS