57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

সিনেমার পাশাপাশি ভারতের সৃজনশীল ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে পরিচয় করায় ইফি

প্রকাশিত: 26 NOV 2026 12:06PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341849Views: 2

গোয়া, ২৬ নভেম্বর, ২০২৬  

 

পানাজিতে চলছে ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। এই  উৎসবে দর্শকরা শুধু সিনেমাই দেখছেন না, তাঁদের জন্য উৎসব প্রাঙ্গণে এখন নানা ধরণের সাংস্কৃতিক উদ্যোগ, স্থানীয় খাবার, নানাবিধ পণ্য সামগ্রী নিয়ে আসা হয়েছে।  এর মাধ্যমে  চলচ্চিত্র নির্মাতা, দর্শক সহ চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা 
 ভারতের সমৃদ্ধ সৃজনশীল ও সাংস্কৃতিক পরিবেশকে জানার এবং তার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান।   

এই উৎসব প্রাঙ্গণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ‘স্বয়ম’ সংস্থাটির সচেতনতামূলক নানা উদ্যোগ।  এই সংস্থাটি  ইফিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় যাদের চলাচল করতে সমস্যা হয়, তাঁদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। অনুষ্ঠানস্থলটি সৃষ্টিশীল নানা প্রযুক্তি, চলচ্চিত্রর পরিবেশন শিল্প এবং নানা পরিকল্পনা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একটি মঞ্চ হিসেবেও কাজ করে, যেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি তাদের নানা উদ্যোগ নিয়ে দর্শকদের সঙ্গে মতবিনিময় করতে পারে।  ডিরেক্টরেট অফ পাবলিকেশন্স ডিভিশন বা প্রকাশনা বিভাগ ভারতীয় চলচ্চিত্র বিষয়ক একটি সংগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও রয়েছে তাদের সুপরিচিত ‘গান্ধিয়ান সিরিজ’। কিছু নির্বাচিত বইয়ের ওপর বিশেষ ছাড় থাকায়, দর্শকরা প্রকাশনা বিভাগের সাহিত্যসম্ভার ঘুরে দেখতে উৎসাহিত হচ্ছেন। 
   
উৎসব প্রাঙ্গনের আরেকটি আকর্ষণীয় দিক হল ফুড স্টল। এখানে বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় খাবার পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী নাগা খাবার, বিরিয়ানি, দোসা, কফি এবং বেকারি পণ্য। এছাড়া, ‘গোয়া ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ স্থানীয়ভাবে সংগ্রহ করা কাজু বাদাম নিয়ে এসেছে, এর ফলে চলচ্চিত্রপ্রেমীরা এই অঞ্চলের নিজস্ব কৃষিপণ্য সম্পর্কে ধারণা পাচ্ছেন। 

উৎসবে ডিজিটাল সম্প্রচার সম্পর্কে ধারণা পেতে চাইলে প্রাইম ভিডিও, স্টোরি টিভি অ্যাপ এবং বিগ এফএম-এর স্টলগুলিতে যেতেই হবে।  দর্শকরা পরিবর্তনশীল বিনোদন জগতের বিভিন্ন মাধ্যম ও প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন এখান থেকে। 

 
  


 
 
SC/CB/ NS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341849
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026