প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে ভারতীয় সভ্যতার ঐতিহ্য রক্ষার ক্রমবর্ধমান ভূমিকা সংক্রান্ত একটি নিবন্ধ প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

পোস্ট করার দিনক্ষণ: 25 NOV 2026 1:37PM by PIB Agartala

নতুন দিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে ভারতীয় সভ্যতার ঐতিহ্য রক্ষার ক্রমবর্ধমান ভূমিকার কথা এই নিবন্ধে লেখা রয়েছে।

শ্রী শেখাওয়াত এসসিও-র প্রথম সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম এবং ইন্দ্রপ্রস্থ কমিউনিক-এর বিষয়ে এই নিবন্ধে লিখেছেন। এই উদ্যোগগুলির মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে একটি শক্তিশালী সহযোগিতার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতি সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল শিল্পোদ্যোগের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারত কিভাবে তার সমৃদ্ধ সভ্যতার ঐতিহ্যকে উপস্থাপিত করছে, সেই বিষয়গুলিও এখানে স্থান পেয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় বলা হয়েছে :

“আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে ভারতীয় সভ্যতার ঐতিহ্যের ক্রমবর্ধমান ভূমিকা পরিলক্ষিত হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @gssjodhpur এসসিও-র প্রথম সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম এবং ইন্দ্রপ্রস্থ কমিউনিক সম্পর্কে লিখেছেন। এই উদ্যোগগুলির মধ্য দিয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক সহযোগিতার পরিকাঠামো গড়ে উঠছে।

ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতি সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল শিল্পোদ্যোগের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারত কিভাবে তার সমৃদ্ধ সভ্যতার ঐতিহ্যকে উপস্থাপিত করছে, সেই বিষয়গুলিও এখানে স্থান পেয়েছে।

https://indianexpress.com/article/opinion/columns/sco-civilisational-dialogue-forum-lets-create-spaces-where-civilisations-engage-with-dignity-10977257/lite/”

https://x.com/PMOIndia/status/2125493212966166744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2125493212966166744%7Ctwgr%5E29b267f286df61376dadef05fdd0100340fb9246%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2341109reg%3D3lang%3D1

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2341331) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam