57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

'এলিফ্যান্টস ইন দ্য ফগ' সামাজিক স্বীকৃতি ও বর্জনের আপাতবিরোধী অবস্থানকে অন্বেষণ করে: পরিচালক অবিনাশ বিক্রম শাহ

প্রকাশিত: 24 NOV 2026 8:28PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341097Views: 11

গোয়া, ২৪ নভেম্বর ২০২৬

 

খাতায় কলমে সমাজ রূপান্তরকামীদের স্বীকৃতি দিলেও বাস্তব জীবনে ছবিটা কিন্তু আলাদা, এই বৈপরীত্যই নেপালি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ -এর মূল উপজীব্য। গোয়ায় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে এক সংবাদিক সম্মেলনে ছবিটির পরিচালক ও চিত্রনাট্যকার অবিনাশ বিক্রম শাহ এবং মূল অভিনেত্রী পুষ্পা থিং লামা ছবিটির পর্যালোচনা করলেন। 

 

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে জুরি পুরস্কার এবং সেরা সাউন্ড ক্রিয়েশন পুরস্কার অর্জনকারী এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে নেপালি সিনেমার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

নেপালের পটভূমিতে নির্মিত ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ চলচ্চিত্রটি পিরতি নামের একজন রূপান্তরকামী নারীকে নিয়ে, যিনি তিন কন্যার জননী। তিনি তার ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু তার এই স্বপ্ন বিঘ্নিত হয়, যখন বুনো হাতির থেকে গ্রামকে রক্ষা করার জন্য রাতের পাহারার সময় তার ছোট মেয়ে অপ্সরা নিখোঁজ হয়ে যায়। মেয়েকে খোঁজার প্রক্রিয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রটি মাতৃত্ব, আত্মপরিচয়, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক বর্জনের মতো বিষয়গুলোর জটিল আন্তঃসম্পর্ককে অন্বেষণ করে।

 

 

চলচ্চিত্রটির নামকরণের ব্যাখ্যায় শাহ জানান, মূল চিত্রনাট্যে হাতির কোনো উল্লেখ ছিল না, তবে ধীরে ধীরে হাতিগুলো সিনেমার মূল ভাবনার একটি রূপক হয়ে ওঠে। তিনি হাতির সঙ্গে রূপান্তরকামী ব্যক্তিদের পরিস্থিতির একটি তুলনা টেনেছেন—হাতি যখন নির্দিষ্ট সীমানার ভেতরে থাকে তখন মানুষের কাছে সে ভালোবাসার পাত্র। কিন্তু সেই সীমানা অতিক্রম করলেই তারা ভয়ের কারণ। 

 

পুষ্পা থিং লামার কাছে ‘পিরাতি’ চরিত্রটি ফুটিয়ে তোলা ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং এবং অত্যন্ত ব্যক্তিগত একটি অভিজ্ঞতা। একজন রূপান্তরকামী নারী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরেন তিনি।

 

 

সংবাদমাধ্যমের সঙ্গে এই মতবিনিময় পর্বটি পরিচালনা করেন লক্ষ্মী প্রিয়া।

 

পুরো সংবাদ সম্মেলনটি এখানে দেখুন:

 

আইফিলয়েড সম্পর্কে এখানে পড়ুন: 

 

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

SC/AC/NS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341097
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026