গোয়া, ২৪ নভেম্বর ২০২৬
মালয়ালম চলচ্চিত্র 'হাফ' প্রদর্শিত হল ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে(IFFI)। ছবিটিতে অতিপ্রাকৃত উপাদান এবং দুর্দান্ত অ্যাকশন ও গভীর মানবিক আবেগের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা হয়েছে।
আজ 'প্রেস ইনফরমেশন ব্যুরো' আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী অমলা পল জানান, ভ্যাম্পায়ার বা অতিপ্রাকৃত চরিত্রের মতো ভূমিকায় অভিনয়ের সুযোগ সচরাচর আসে না এবং সেই কারণেই এই কাজ ছিল তাঁর কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং।
অভিনেতা আব্বাস ও এই চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতাকে সম্পূর্ণ আলাদা বলে মনে করেন। অন্য অভিনেতা, অভিনেত্রীরাও তাঁদের বক্তব্য তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে।
প্রযোজক অ্যান সঞ্জীব এই চলচ্চিত্রের ব্যতিক্রমী দিকগুলি পর্যালোচনা করেন।
আইফিলয়েড সম্পর্কে এখানে পড়ুন:
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/AC/NS