57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

পরিবেশ সংরক্ষণ ও সমাজের দায়িত্বের কথা তুলে ধরেছে তামিল ছবি ‘কুডু’

সহাবস্থানের গুরুত্ব তুলে ধরলেন পরিচালক জয়ল বিজয় : পৃথিবী শুধু মানুষের নয়, সকল জীবের

প্রকাশিত: 23 NOV 2026 6:42PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340627Views: 2

গোয়া, ২৩ নভেম্বর ২০২৬

 

ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে আজ গোয়ায় প্রেস ইনফরমেশন ব্যুরো আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ‘কুডু’ ছবির পরিচালক জয়ল বিজয়, প্রযোজক রাজেশ মেনন ও গণেশ এম এবং অভিনেতা ভি. জয়প্রকাশ সাংবাদিকদের মুখোমুখি হন। ছবিটির গল্প, নির্মাণের ভাবনা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে তাঁরা কথা বলেন।

 

তামিলনাড়ুর ভাচাথি গ্রামকে ঘিরে ছবির গল্প। একদিন বিদ্যুৎ চলে যাওয়ার পর গ্রামের একটি ট্রান্সফরমারের ভিতরে চড়ুই পাখির বাসা ও ডিম দেখতে পান গ্রামবাসীরা। গ্রামের প্রধান আগাথিয়ানের নেতৃত্বে কৃষিবিজ্ঞানে স্নাতক কথির এবং অন্য গ্রামবাসীরা পাখিগুলিকে রক্ষা করতে ৩৫ দিন বিদ্যুৎ ব্যবহার না করার সিদ্ধান্ত নেন। তাঁদের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হয়। নানা বাধা সত্ত্বেও বাসাটি নিরাপদ রাখতে কথির ও গ্রামবাসীরা অনেক ত্যাগ স্বীকার করেন।

 

পরিচালক জয়ল বিজয় বলেন, পৃথিবী শুধু মানুষের বাসস্থান নয়। অসংখ্য প্রাণীও এই পৃথিবীর বাসিন্দা। অন্য প্রাণীদের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকার গুরুত্ব বুঝতে হবে। তাদের প্রতি সম্মান দেখানো এবং রক্ষা করাও মানুষের দায়িত্ব।

 

ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেতা ভি. জয়প্রকাশ বলেন, ছবির গল্প শোনার কয়েক মিনিটের মধ্যেই তিনি এতে অভিনয় করতে রাজি হয়ে যান। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে জেনে তিনি বিশেষভাবে আগ্রহী হন। ছবির পরিবেশ সংরক্ষণের বার্তা তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে। তিনি জানান, এখন টিস্যু পেপার ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হয়েছেন। কারণ, এর সঙ্গে গাছ কাটার সম্পর্ক রয়েছে। দৈনন্দিন জীবনে টিস্যু পেপারের ব্যবহার কমানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।

 

প্রযোজক রাজেশ মেনন বলেন, গল্পটির আবেগ এবং চিত্রনাট্যের সহজ উপস্থাপনা তাঁকে আকৃষ্ট করেছে। ৩৫ দিন বিদ্যুৎ ছাড়া থাকার সিদ্ধান্তের ফলে গ্রামবাসীদের সামনে কী ধরনের সমস্যা ও বাস্তব চ্যালেঞ্জ তৈরি হয়, তা ছবিতে তুলে ধরা হয়েছে। গুরুগম্ভীর বক্তব্যের বদলে সহজ সংলাপ ও পরিচিত পরিস্থিতির মাধ্যমে পরিবেশের বার্তা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ছবির বিষয়বস্তু ও প্রাসঙ্গিকতা, তাঁদের এই ছবির পাশে দাঁড়াতে উৎসাহিত করেছে।

 

সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন প্রবীণ কুমার এস।

 

IFFILOID এখানে পড়ুন : 

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

SC/AS....


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340627
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026