রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

গুরু নানক দেব জি-র প্রকাশ পর্বের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রকাশিত: 23 NOV 2026 6:47PM by PIB Kolkata

দিল্লি, ২৩ নভেম্বর ২০২৬

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গুরু নানক দেব জি-র প্রকাশ পর্বের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন,

“গুরু নানক দেব জি-র প্রকাশ পর্ব উপলক্ষে আমি দেশ ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

গুরু নানক দেব জি-র প্রদত্ত ‘ইক ওঙ্কার’ (এক পরম সত্তা)-এর বাণী মূলত সমগ্র মানবজাতির ঐক্যের বার্তা। তিনি জাতিভেদ, সামাজিক স্তরবিন্যাস ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের ওপর জোর দিয়েছিলেন। তিনি শিক্ষা দিয়েছেন, ভালোবাসা, সহমর্মিতা ও মানবসেবাই আমাদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত।

 

তাঁর শিক্ষায় ‘নাম জপো, কিরত করো ও বন্দ ছকো’—এই নীতিগুলির বিশেষ স্থান রয়েছে। তিনি মানুষকে পরমেশ্বরের স্মরণ, সৎ ও নিষ্ঠার সঙ্গে জীবিকা অর্জন এবং নিজের উপার্জন অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। লঙ্গরের ঐতিহ্যের মধ্য দিয়ে তিনি সামাজিক সাম্য, ভ্রাতৃত্ব ও নিঃস্বার্থ সেবার আদর্শকে বাস্তবে তুলে ধরেছিলেন।

এই পবিত্র উপলক্ষে আসুন, আমরা গুরু নানক দেব জি-র শিক্ষা অনুসরণ করার সংকল্প গ্রহণ করি এবং সেবা, সাম্য ও সম্প্রীতির মূল্যবোধকে ধারণ করে সমাজ ও জাতির কল্যাণে অবদান রাখি।”

 

SC.....


(রিলিজ আইডি: 2340609) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Malayalam