শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

উপজাতীয় উদ্যোক্তাদের জন্য সরকারি কেনাকাটার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে টিআইসিসিআই-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল জিইএম

প্রকাশিত: 21 NOV 2026 11:48AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ নভেম্বর ২০২৬

 

গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস(জিইএম), জাতীয় পাবলিক প্রকিউরমেন্ট পোর্টাল, ২০ নভেম্বর ২০২৬-এ উপজাতীয় উদ্যোক্তাদের এবং উদ্যোগগুলির অংশগ্রহণকে শক্তিশালী করতে ট্রাইবাল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (টিআইসিসিআই) এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সহযোগিতার উদ্দেশ্য লক্ষ্যযুক্ত আউটরিচ, সক্ষমতা বৃদ্ধি, অনবোর্ডিং সহায়তা এবং টেঁকসই হ্যান্ডহোল্ডিং সহায়তার মাধ্যমে উপজাতীয় ব্যবসাগুলিকে সরকারি কেনাকাটার সুযোগের সঙ্গে সংযুক্ত করা।

 

জিইএম-এর অতিরিক্ত সিইও, শ্রী অজিত বি. চ্যাভান এবং টিআইসিসিআই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শ্রী সুধাকর ধারাবথ, জিইএম-এর মাধ্যমে সরকারি কেনাকাটার বিষয়ে উপজাতীয় উদ্যোক্তাদের সচেতনতা, ক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর অংশগ্রহণের জন্য অংশীদারিত্বের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

 

সহযোগিতার বিষয়ে কথা বলতে গিয়ে, জিইএম এর সিইও শ্রী মিহির কুমার বলেন, "টিআইসিসিআই-এর সঙ্গে এই অংশীদারিত্ব হল বিভিন্ন জনজাতীয় শিল্পদ্যোগীদের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয়ের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এভাবে আমরা তাদের সচেতনতা বৃদ্ধি করা, ক্ষমতা তৈরি এবং জিইএম-এ বৃহত্তর অন্তর্ভুক্তিক্ষম করা এবং জিইএম-এর স্বচ্ছ ব্যবস্থায় তাদের অংশগ্রহণকে আরও উন্নত করার লক্ষ্য রাখি।"

 

সমঝোতা স্মারকের অধীনে, টিআইসিসিআই উপজাতীয় উদ্যোক্তাদের চিহ্নিত করবে এবং তাদের সংগঠিত করবে, আঞ্চলিক ও জাতীয় প্রচার কার্যক্রমকে সহজতর করবে, মাঠ পর্যায়ে সহায়তা প্রদান করবে এবং প্রশিক্ষক ও পরামর্শদাতাদের একটি নেটওয়ার্ক গড়ে তুলবে। জিইএম প্রশিক্ষণ সংস্থান, অনবোর্ডিং সুবিধা, সক্ষমতা-নির্মাণ উদ্যোগ এবং উপযুক্ত সমস্যা-সমাধান প্রক্রিয়ার মাধ্যমে এই প্রচেষ্টাগুলিকে সমর্থন করবে। উভয় সংস্থাই কর্ম পরিকল্পনা তৈরি করতে, অগ্রগতি নিরীক্ষণ করতে এবং অংশগ্রহণ উন্নত করতে উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিক্রিয়া গ্রহণ করতে একসঙ্গে কাজ করবে।

 

এমওইউ স্বাক্ষরের সময়, শ্রী অজিত বি. চ্যাভান বলেন, "এই অংশীদারিত্ব জিইএমকে উপজাতি উদ্যোক্তাদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে ফোকাসড আউটরিচ, প্রশিক্ষণ এবং হ্যান্ডহোল্ডিংয়ের মাধ্যমে, সরকারী কেনাকাটার সুযোগগুলিতে আরও বেশি অংশগ্রহণে সক্ষম করবে।"

 

এই সহযোগিতা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের উদ্যোগগুলিকে জাতীয় সরকারি ক্রয় ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া এবং তাদের ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা উন্মুক্ত করার মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলার অঙ্গীকারকে আরও দৃঢ় করে।

 

SC/SB/NS


(রিলিজ আইডি: 2339594) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Assamese , Tamil