প্রকাশিত:
19 NOV 2026 7:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী শিনজিরো কোইজুমির সঙ্গে টোকিওয় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে সহযোগিতা ক্রমশ বাড়তে থাকায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। চলতি বছরে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে এটি তৃতীয় বৈঠক।
সামুদ্রিক ক্ষেত্রে সুরক্ষা সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে গত অগাস্ট মাসে স্বাক্ষরিত মউ-এর রূপায়ণের ক্ষেত্রে অগ্রগতি নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। ভারত ও জাপানের নৌ বাহিনীর মধ্যে সহযোগিতা আরও দৃঢ় করতে দুই মন্ত্রী সহমত হন। তাঁদের আলোচনায় উঠে আসে যৌথ মহড়ার বিষয়টিও।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনিশ্চিত সুরক্ষা পরিস্থিতির মধ্যে বহুমাত্রিক প্রতিরক্ষা সহযোগিতা এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যৌথ বোঝাপড়ার ওপর গুরুত্ব দেন তাঁরা। ধারাবাহিক সহযোগিতা মাধ্যমে ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তাঁরা দৃঢ় অঙ্গীকারের কথা ফের ব্যক্ত করেন।
SC / MP /AG