প্রকাশিত:
19 NOV 2026 11:09AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬
চিরাচরিত জ্ঞান ভাণ্ডার এবং মেধাস্বত্ত্বের অধিকারের মেলবন্ধন জোরদার করতে সমঝোতাপত্রে স্বাক্ষর করল সিএসআইআর – ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি এবং শিক্ষা মন্ত্রকের ইন্ডিয়ান নলেজ সিস্টেমস।
এতে স্বাক্ষর করেন ইন্দোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ডঃ গান্তি এস মূর্তি, ইন্ডিয়ান নলেজ ডিভিশনের জাতীয় স্তরের সমন্বায়ক এবং সিএসআইআর – টিকেডিএল এর প্রধান ডঃ বিশালজননী জে সাত্তিগেরি।
এই চুক্তি গড়ে উঠেছে ২০২৩ সালের ২৯ জুন স্বাক্ষরিত একটি সমঝোতার ভিত্তিতে। ঐ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এবং সিএসআইআর – এর অধিকর্তা ডঃ এম কালাইসেলভি।
আগেকার সমঝোতা অনুযায়ী এই দুটি সংস্থা চিরাচরিত জ্ঞান এবং মেধাস্বত্ত্ব নিয়ে ১১টি কর্মশালার আয়োজন করেছে। সেখানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিক্ষার্থী, গবেষক, বিজ্ঞানী, সেনাকর্মী এবং যোগ প্রশিক্ষকরা অংশ নেন। আজকের অনুষ্ঠানে ডঃ গান্তি এস মূর্তি বলেন, এই সমঝোতাপত্র স্বাক্ষর হওয়ার বিষয়টি জাতীয় শিক্ষা নীতি এবং আত্মনির্ভর ভারত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতীয় জ্ঞান ভাণ্ডারের চর্চার ক্ষেত্রে মেধাস্বত্ত্বের যথার্থ প্রয়োগ অবশ্যই জরুরি বলে তাঁর মন্তব্য।
SC/AC/SB