প্রকাশিত:
18 NOV 2026 9:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬
নতুন দিল্লিতে আজ ওয়েলস – এর যুবরাজ ও যুবরানীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
আলাপচারিতায় প্রধানমন্ত্রী ভারত – ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমিক অগ্রগতি, ভারত – ব্রিটেন ২০৩৫ দিশাপত্র এবং এ বছর জুলাই মাসে ভারত – ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার কথাও উল্লেখ করেন। পরিবেশ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় ‘ইয়ার শট প্রাইজ’ – এর ভূমিকার কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। গত ১৭ নভেম্বর মুম্বাইতে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার কথাও বলেন তাঁরা।
ওয়েলস – এর যুবরাজ ও যুবরানীর মাধ্যমে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের প্রতি শুভেচ্ছাবার্তা প্রেরণ করেছেন প্রধানমন্ত্রী।
SC/AC/SB