পোস্ট করার দিনক্ষণ:
18 NOV 2026 2:52PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬
রোমে গতকাল ইতালির বিভিন্ন শীর্ষ স্থানীয় বাণিজ্যিক সংস্থার কর্ণধারদের সঙ্গে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন - ওয়াল্টার টোস্টো এসপিএ-এর ম্যানেজিং ডাইরেক্টর লুকা টোস্টো; নর্ডিম্পিয়ানটি সিস্টেম এসআরএল – এর সিইও জিয়ান পিয়েরো গাগলিয়ার্দি; অ্যাটিটেক – এর চেয়ারম্যান জিয়ান্নি লেটিয়েরি; ম্যাগালডি গ্রীন এনার্জি’র ম্যানেজিং ডিরেক্টর মিস লেটিজিয়া ম্যাগালদি এবং ব্র্যাকো ইমেজিং S.p.A. – এর সিইও ফুলভিও রেনল্ডি ব্র্যাকো।
ভারতে ইতালির বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ অংশীদারিত্ব নিয়ে সেখানে বিশদে আলোচনা হয়। ম্যানুফ্যাকচারিং, বিমান রক্ষণা-বেক্ষণ, ওষুধ শিল্প প্রভৃতি ক্ষেত্রে এইসব সংস্থা বিনিয়োগে আগ্রহী।
২০২৯ সাল নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০ বিলিয়ন ইউরো’তে নিয়ে যেতে চায় দুই দেশ।