যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্ববিদ্যালয়গুলিকে কেন্দ্র করে একটি সুসংহত জাতীয় ক্রীড়া ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডঃ মনসুখ মাণ্ডব্য

পোস্ট করার দিনক্ষণ: 18 NOV 2026 1:26PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য আজ নতুন দিল্লিতে দেশের ১৩টি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের এক বৈঠকে পৌরোহিত্য করেন। এই বৈঠকে ক্রীড়া বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং সম্পদের আদানপ্রদান ও ভারতের ক্রীড়া সংক্রান্ত শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সামিল হওয়ার ক্ষেত্রে এই সমন্বয় গড়ে তুলতে হবে।

মন্ত্রী প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট একটি খেলায় বিশেষভাবে পারদর্শী হয়ে ওঠার পরামর্শ দেন। এর সুফল ভবিষ্যতে দেশের কাছে পৌঁছবে। তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট একটি খেলায় দক্ষ হয়ে উঠতে হবে এবং সেই খেলার সম্পর্কে অর্জিত জ্ঞান অন্য বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ভাগ করে নিতে হবে। এককভাবে কাজ না করে সকলের সঙ্গে একযোগে জাতীয় স্তরে কাজ করার আহ্বান জানান তিনি। ডঃ মাণ্ডব্য বলেন, এখনও এ দেশের ক্রীড়াবিদদের দক্ষতার ওপরই বেশি গুরুত্ব আরোপ করা হয়। কিন্তু, আগামীদিনে বিশ্ববিদ্যালয়গুলিতে এমন এক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যার ফলে ভারতের ক্রীড়াজগৎ সমৃদ্ধ হয়ে উঠতে পারে এবং খেলাধূলার সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পেরও মানোন্নয়ন ঘটে। বৈঠকে দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী রেখা খাড়সে, সচিব শ্রী হরি রঞ্জন রাও এবং ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2338008) ভিজিটরদের কাউন্টার : 12
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu