গোয়া, ১৮ নভেম্বর, ২০২৬
৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি) গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার এই উৎসবের মূল ভাবনা ‘সীমানা ছাড়িয়ে গল্প’। এবার উৎসবে ভারতীয় চলচ্চিত্র ছাড়াও ‘মিশন লাইফ’ বিভাগে বিদেশী চলচ্চিত্রগুলি বিশেষ আগ্রহের সৃষ্টি করবে। দুই ধারার চলচ্চিত্রকে একত্রিত করার মূল উদ্দেশ্য হলো ভারতের ভাষাগত ও আঞ্চলিক গল্প বলার বৈচিত্র্যকে উপস্থাপন করা, পাশাপাশি চলচ্চিত্রকে একটি অনুঘটক হিসেবে ব্যবহার করে জনমুখী দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে পরিবেশগত পরিবর্তন এবং সহাবস্থানের সুস্থায়ী এক পন্থা অন্বেষণ করা।
এই সমন্বয়ের মাধ্যমে, এবারের উৎসব ‘বিশ্বের জন্য ভারতে সৃজনশীলতা’র পরিচয় করাতে, উদীয়মান সৃজনশীল প্রতিভাদের সহায়তা করতে এবং দর্শকদের পৃথিবী সম্পর্কে সম্মিলিত দায়িত্ব নিয়ে ভাবার জন্য অনুপ্রাণিত করতে হবে।
উৎসবের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতীয় চলচ্চিত্র। দেশের চলচ্চিত্র-বান্ধব নীতি এবং প্রাণবন্ত সৃজনশীল অর্থনীতিকে পরিচিত করাতে, ‘ইন্ডিয়ান প্যানোরামা’ বিভাগে সেরা ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কারের জন্য মনোনীত ৩০টি ফিচার ফিল্ম বা কাহিনী চিত্র, ২০টি নন-ফিচার ফিল্ম বা অ-কাহিনী চিত্র এবং পাঁচটি ওয়েব সিরিজের এক প্রদর্শনীর আয়োজন করা হবে।
ফিচার ফিল্মের তালিকায় রয়েছে পাঁচটি মূলধারার চলচ্চিত্র, প্রথম বার ভারতীয় কাহিনী চিত্রর নির্দেশকদের মধ্যে কে সেরা সেটি নির্ধারণের জন্য পাঁচটি সিনেমা এবং ‘নিউ হরাইজন’ বিভাগে ওয়ার্ল্ড, ইন্টারন্যাশনাল, এশিয়া বা ইন্ডিয়া বিভাগের প্রিমিয়ারের জন্য নির্বাচিত কিছু চলচ্চিত্রকে বাছাই করা হয়েছে।
প্রধান প্রধান প্রতিযোগিতামূলক বিভাগগুলিতেও ভারতীয় চলচ্চিত্রর শক্তিশালী উপস্থিতি থাকবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘কান্তারা: এ লিজেন্ড – চ্যাপ্টার ১’ (কন্নড়), ‘পারো – দ্য আনটোল্ড স্টোরি অফ ব্রাইড স্লেভারি’ (হিন্দি), এবং ‘দ্য কেরালা স্টোরি ২ গোজ বিয়ন্ড’ (হিন্দি)। এর পাশাপাশি প্রথম বার ভারতীয় নির্দেশকদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রয়েছে ‘বার্ডস অন আইস’ (লাদাখি) এবং ‘স্লেজ’ (কাশ্মীরি), এবং আইসিএফটি-ইউনেস্কো গান্ধী পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ‘কবির সির কা আখরি লেসন’ (হিন্দি), ‘প্লেয়ার ৫’ (তামিল), এবং ‘সেভ মিচ্ছার’ (হিন্দি)।
এছাড়াও, এই উৎসব ‘তুলভারম’, ‘সধি মানসে’, ‘ওয়াক্ত’, ‘কাশ্মীর কি কলি’, এবং ‘চৌরঙ্গী’-র মতো ধ্রুপদী চলচ্চিত্রের শতবর্ষ উদযাপন, ‘ভক্ত কন্নপ্পা’ ও ‘কভি কভি’-র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, এবং প্রবীণ চলচ্চিত্রকার ভারতীরাজা, কে. ভাগ্যরাজ ও নানা পাটেকরকে বিশেষ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভারতের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্যকে সম্মান জানান হবে। পাশাপাশি, ‘ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো’ (সিএমওটি)-র ষষ্ঠ পর্বে চলচ্চিত্রের ১৩টি শাখায় ১০০ জন তরুণ শিল্পীকে সহায়তা করা হবে।
জাতীয়স্তরে গল্প বলার এই আয়োজনে বিশেষ ‘মিশন লাইফ’ বিভাগ থাকছে। এই সিনেমাগুলির মধ্যে রয়েছে পরিবেশের কারণে পরিবর্তন, মানুষের সঙ্গে অন্য প্রাণীর সম্পর্ক এবং সুস্থায়ী জীবনযাপনের নতুন ধারণার উপর নির্মিত পাঁচটি বিদেশী চলচ্চিত্র।
এই তালিকায় রয়েছে মারিয়া মলিনা পেইরোর ‘লাইক এনি আদার মর্টাল’ (কোমো তোদো মর্টাল), নেদারল্যান্ডস-স্পেনের যৌথ প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্র যা এশিয়ায় এই প্রথম প্রদর্শিত হবে। এই সিনেমায় ডকুমেন্টারি, ফ্ল্যামেঙ্কো এবং সায়েন্স ফিকশনের মিশ্রণে আন্দালুসিয়ার প্রাচীন খনির ক্ষতচিহ্ন এবং মঙ্গল গ্রহে রোবটের অনুসন্ধানের মধ্যে সাদৃশ্য তুলে ধরা হয়েছে।
ইকুয়েডর, চিলি এবং জার্মানির যৌথ উদ্যোগে নির্মিত ভেরেনিস বেনিতেজের ‘নুনকুই’ এশিয়ায় প্রথমবার প্রদর্শিত হবে। চলচ্চিত্রটির মূল চরিত্র আমাজনের শুয়ার সম্প্রদায়ের এক কিশোরী, যে তার জন্মভূমিতে খনিজ শিল্পের বহুজাতিক সংস্থাগুলির আগ্রাসনের মুখে পূর্বপুরুষদের গান, বনের আত্মা এবং পরিবেশগত সম্পর্ক থেকে শক্তি সঞ্চয় করে।
নেদারল্যান্ডস ও ইন্দোনেশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত সাবিনে গ্রোয়েনওয়েগেনের ‘দ্য ক্লিয়ারিং’ চলচ্চিত্রটি আর্কাইভাল ও সমসাময়িক ফুটেজের সমন্বয়ে ভারতে প্রথম প্রদর্শিত হবে। এটি সুমাত্রার বৃষ্টিপ্রধান অরণ্যকে ঔপনিবেশিক বিনিয়োগকারীদের রাবার বাগানে পরিবর্তন করার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার ফলে বিনিয়োগকারীদের শোষণের বিরুদ্ধে প্রতিরোধের দীর্ঘস্থায়ী ঘটনাকে তুলে ধরেছে।
মিশন লাইফ বিভাগে থাকছে লিওনার্দো পিরোন্দির পর্তুগাল-ব্রাজিল পরীক্ষামূলক সাই-ফাই ফিচার ‘ট্রপিক্যাল ফ্র্যাক্টালস’ — এটিও ভারতে প্রথমবার প্রদর্শিত হচ্ছে। এই ছবির গল্প হল মহাকাশচারী বিজ্ঞানীরা এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা পৃথিবীর শেষ টিকে থাকা চিহ্নগুলো নিয়ে গবেষণা করছে, আর অন্যদিকে এক পরিব্রাজক নতুন করে প্রাণের সঞ্চার হওয়া একটি ধ্বংসপ্রাপ্ত গ্রহের মধ্যে একাকী ভ্রমণ করছেন।
এই বিভাগে থাকছে কম্বোডিয়ান-ফরাসি চলচ্চিত্র নির্মাতা রিথি পানের ‘উই আর দ্য ফ্রুটস অফ দ্য ফরেস্ট’। ইন্ডিয়া প্রিমিয়ার বিভাগে এই ছবিতে কম্বোডিয়ার দুর্গম পার্বত্য অঞ্চলের আদিবাসী বুনং সম্প্রদায়ের কথা তুলে ধরা হয়েছে, যেখানে কর্পোরেট জগতের আগ্রাসন এবং জলবায়ুর ফলে কৃষিক্ষেত্রে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে তাদের পৈতৃক ঐতিহ্য ও উর্বর জমি রক্ষার জন্য তারা সংগ্রাম করছেন।
৫৭তম ইফি ভারতের চিরায়ত গল্প বলার ঐতিহ্যকে আন্তর্জাতিকস্তরে আলোচনার সঙ্গে একসূত্রে গেঁথেছে, যা সীমানা ছাড়িয়ে বিভিন্ন সংস্কৃতিকে এক সুত্রে বাধার ক্ষেত্রে সিনেমার শক্তির প্রতিফলন।
SC/CB/DM.....