তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

‘সীমানা ছাড়িয়ে গল্প’ – এই ভাবনায় গোয়ায় ২০২৬-এর আইএফএফআই-তে আন্তর্জাতিক মানের চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে

নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২৬

 

‘সীমানা ছাড়িয়ে গল্প’ এই ভাবনায়, ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা, সিনেমাপ্রেমী এবং সৃজনশীল ব্যক্তিত্বরা মিলিত হবেন। এই চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক স্তরে  ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবে, এ বছর ১৩৭টি দেশ থেকে ১,৯০০টিরও বেশি চলচ্চিত্রের আবেদনপত্র পেয়েছে। ৮৬টি দেশের প্রতিনিধিত্বকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে, যেখানে আন্তঃসাংস্কৃতিক বিনিময় এবং চলচ্চিত্র শিল্পের উৎকর্ষের জন্য একটি প্রাণবন্ত মঞ্চ তৈরি করবে। 

গোয়ার তাজ সিডাদে দে গোয়া হরাইজন-এ অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০২৬-এর প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত। তিনি জানান, দেশ-বিদেশের চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে।  আইএফএফআই-এর সঙ্গে গোয়ার সম্পৃক্ততায় গর্ব প্রকাশ করে তিনি এই উৎসবকে রাজ্যের সাংস্কৃতিক পরিচয় ও বর্ষপঞ্জির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। চলচ্চিত্র প্রদর্শনের স্থান, পরিবহন, আতিথেয়তা এবং জনসাধারণের সুবিধার ব্যবস্থা সহ বিশ্ব চলচ্চিত্র জগতকে স্বাগত জানাতে রাজ্য সরকার প্রস্তুত বলে তিনি জানান। 
 
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার, ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রের একটি প্রধান মঞ্চ হিসেবে আইএফএফআই-এর বিবর্তনের বিষয়ে জানান। এই উৎসব চলচ্চিত্র শিল্পের উৎকর্ষ, সাংস্কৃতিক বিনিময় এবং বিভিন্ন কণ্ঠস্বরের সম্পৃক্ততাকে উৎসাহিত করে। উৎসব পরিচালক আশুতোষ গোয়ারিকর ‘সীমানা ছাড়িয়ে গল্প’- এই মূল ভাবনাকে ব্যাখ্যা করেছেন, যেখানে ভৌগোলিক, ভাষাগত ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে সর্বজনীন মানবিক আবেগ ও গল্প বলার মাধ্যমে দর্শকদের যুক্ত করার ক্ষেত্রে চলচ্চিত্রের ক্ষমতার ওপর আলোকপাত করেছেন।

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2335972) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: Marathi , Assamese , हिन्दी , English , Gujarati , Urdu , Tamil , Kannada , Malayalam