প্রকাশিত:
13 NOV 2026 1:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ নভেম্বর, ২০২৬
সন্ত্রাসবাদ ও দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে শূন্য সহনশীলতার যে নীতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিয়েছেন, তার প্রতি অবিচল অঙ্গীকার রেখে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন-এর আওতায় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ালো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর এক্স বার্তায় জানিয়েছে,
“সন্ত্রাসবাদ ও দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে শূন্য সহনশীলতার যে নীতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিয়েছেন, তার প্রতি অবিচল অঙ্গীকার রেখে, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন -এর আওতায় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বৃদ্ধি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পলাতক ধর্মপ্রচারক তথা সন্ত্রাসে উসকানিদাতা হিসেবে অভিযুক্ত ড. জাকির নায়েকের নেতৃত্বাধীন এই সংগঠন সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, শত্রুতার পরিবেশ তৈরি করা এবং সন্ত্রাসবাদে মদত দেওয়া সহ ভারতের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত রয়েছে। এই সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী মতাদর্শের বিষাক্ত প্রচার চালানো, হিংসাত্মক অস্থিরতায় উসকানি দেওয়া, পলাতক সন্ত্রাসবাদীদের পুনরায় সংগঠিত হতে উৎসাহিত করা এবং সাম্প্রদায়িক বিভেদ ও অশান্তি উসকে দেওয়ার অভিযোগও রয়েছে।”
https://x.com/HMOIndia/status/2121145037304037685?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121145037304037685%7Ctwgr%5E23bcd0d9da190800c01507b0216df05af1e59bb8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335757reg%3D3lang%3D1
SC/SD/SG/