স্বরাষ্ট্র মন্ত্রক
বেআইনি সংগঠন হিসেবে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক
সন্ত্রাসবাদ ও দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির প্রতি অবিচল থেকে এই সিদ্ধান্ত
পলাতক উগ্রপন্থী ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের নেতৃত্বাধীন সংগঠনটি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, শত্রুতা উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদে মদত দেওয়া-সহ একাধিক ভারতবিরোধী ষড়যন্ত্রমূলক কার্যকলাপে জড়িত
সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের বিষাক্ত মতাদর্শ প্রচার, হিংসাত্মক অস্থিরতা উসকে দেওয়া, পলাতক সন্ত্রাসবাদীদের পুনরায় সংগঠিত হতে উৎসাহিত করা এবং সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে
পোস্ট করার দিনক্ষণ:
13 NOV 2026 1:41PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৩ নভেম্বর,২০২৬: সন্ত্রাসবাদ ও দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির প্রতি অবিচল থেকে স্বরাষ্ট্র মন্ত্রক বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। সংগঠনটিকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, “সন্ত্রাসবাদ ও দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির প্রতি অবিচল থেকে স্বরাষ্ট্র মন্ত্রক ইউ.এ.পি.এ'র অধীনে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপর বেআইনি সংগঠন হিসেবে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। পলাতক উগ্রপন্থী ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের নেতৃত্বাধীন সংগঠনটি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, শত্রুতা উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদে মদত দেওয়া-সহ একাধিক ভারতবিরোধী ষড়যন্ত্রমূলক কার্যকলাপে জড়িত। সংগঠনটি সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের বিষাক্ত মতাদর্শ প্রচার, হিংসাত্মক অস্থিরতা উসকে দেওয়া, পলাতক সন্ত্রাসবাদীদের পুনরায় সংগঠিত হতে উৎসাহিত করা এবং সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির কাজে জড়িত বলে প্রমাণিত হয়েছে।”
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2335846)
ভিজিটরদের কাউন্টার : 8