যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সাইবার হুমকির কোনো ভৌগোলিক সীমানা নেই, তাই সহযোগিতার ক্ষেত্রেও কোনো সীমানা থাকা উচিত নয়: আইটিইউ পিপি-২৬ - এ কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি

প্রকাশিত: 11 NOV 2026 7:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৬

 

যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ চন্দ্র শেখর পেম্মাসানি দোহায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) - এর প্লেনিপোটেনশিয়ারি কনফারেন্সে (পিপি - ২৬) ডিজিটাল সংযোগ, উদীয়মান প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

'উদীয়মান প্রযুক্তি' বিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রযুক্তিকে সহজলভ্য ও সাশ্রয়ী করার ক্ষেত্রে ভারতের প্রচেষ্টার ওপর আলোকপাত করেন। বিশ্বজুড়ে এখনও ২২০ কোটি মানুষ ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছে - এই প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারত 'ভারতনেট' প্রকল্পে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

তিনি 'ডব্লিউএসআইএস' পুরস্কার জয়ী 'সমৃদ্ধ গ্রাম কেন্দ্র' - এর কথাও উল্লেখ করেন। এই কেন্দ্রগুলির মাধ্যমে গ্রামবাসীরা স্বাস্থ্যসেবা, কৃষি বিষয়ক পরামর্শ, ব্যাঙ্কিং পরিষেবা এবং সরকারি নথিপত্র বা সনদ পাওয়ার সুবিধা ভোগ করেন। এছাড়া, সাশ্রয়ী এআই কম্পিউটিং, স্থানীয় ভাষায় এআই মডেল তৈরি, কোয়ান্টাম গবেষণা এবং ১০০টি '৫জি ইউজ-কেস ল্যাব' স্থাপনে ভারতের কাজের কথাও তিনি তুলে ধরেন। আন্তর্জাতিক প্রযুক্তি মানদণ্ড নির্ধারণ এবং স্পেকট্রাম নীতি প্রণয়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির আরও বড় ভূমিকা থাকা উচিত বলে মত প্রকাশ করেন তিনি।

সম্মেলনের ফাঁকে ডঃ পেম্মাসানি মালয়েশিয়া, ইরান ও উজবেকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় আন্তঃসীমান্ত সাইবার জালিয়াতি, ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি উঠে আসে।

ডিজিটাল জালিয়াতি মোকাবিলায় ভারতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ব্যাংকগুলিকে সতর্কবার্তা পাঠানোর মাধ্যমে প্রায় ৫,০০০ কোটি টাকার সম্ভাব্য আর্থিক ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, "সাইবার হুমকি কোনো সীমানা মানে না, তাই আমাদের সহযোগিতার ক্ষেত্রেও কোনো সীমানা থাকা উচিত নয়। একে অপরের ভালো কাজগুলি থেকে শেখার মাধ্যমে আমরা সবাই আরও শক্তিশালী হয়ে উঠতে পারি।"

https://x.com/PemmasaniOnX/status/2120452718171177012?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2120452718171177012%7Ctwgr%5E1abdb328b3c80cbdfc8d31d749cd98e917dca06f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335168reg%3D48lang%3D2
https://x.com/PemmasaniOnX/status/2120462735779463225?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2120462735779463225%7Ctwgr%5E1abdb328b3c80cbdfc8d31d749cd98e917dca06f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335168reg%3D48lang%3D2

 

SC/SD/SB


(রিলিজ আইডি: 2335488) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Tamil , Telugu