প্রকাশিত:
10 NOV 2026 9:13AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোবর্ধন পূজা উপলক্ষে নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।
সকলের জন্য সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধি কামনা করে তিনি আশা প্রকাশ করেন যে, পবিত্র উৎসব প্রত্যেকের জীবনে নতুন শক্তি এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাশীল একটি সংস্কৃত সুভাষিতম তিনি ভাগ করে নিয়েছেন।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন:
গোবর্ধন পূজার এই শুভক্ষণে আমার সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই শুভ উৎসব আপনাদের সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করুক। সকলের সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি প্রসারিত হোক, এটাই আমার পরম প্রার্থনা।
आभीरनगरीप्राणप्रियं सत्यपराक्रमम्।
स्वभृत्यभयभेत्तारं गोवर्धनधरं भजे ॥"
আমি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করি, যিনি গোবর্ধনের উত্তোলক, যিনি ব্রজবাসীদের প্রিয়, যাঁর বীরত্ব অটুট এবং যিনি তাঁর ভক্তদের ভয় দূর করেন।
https://x.com/narendramodi/status/2119977090225225983?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2119977090225225983%7Ctwgr%5E48cbc5759d3cbb6784256f787452f7ab6c95465c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2334499reg%3D48lang%3D1
SC/MP/SB