প্রকাশিত:
09 NOV 2026 6:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউক্রেনের প্রেসিডেন্ট মাননীয় ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি চলতে থাকা সংঘাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী ভারতের মানব-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কথা পুনর্ব্যক্ত করেন এবং এই সংঘাতের সমাধানে আলোচনা ও কূটনীতির উপর ভারতের অবিচল অবস্থানের কথা আবারও উল্লেখ করেন। তিনি জানান যে, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যে কোনও প্রচেষ্টায় ভারত ভূমিকা পালন করতে প্রস্তুত।
উভয় নেতা দুই দেশের মানুষের পারস্পরিক সুবিধার্থে বিভিন্ন ক্ষেত্রে ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন।
SC/MP/SB