প্রকাশিত:
08 NOV 2026 9:07AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতরত্ন এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী শ্রী এল. কে. আডবাণীকে তাঁর ১০০তম বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ৮ই নভেম্বর তাঁর জন্মদিন।
প্রধানমন্ত্রী একটি নিবন্ধের মাধ্যমে তাঁর ভাবনা তুলে ধরেছেন, যেখানে তিনি ভারতে শ্রী আডবাণীর সুদূরপ্রসারী অবদানের ওপর আলোকপাত করেছেন। শ্রী মোদী শ্রীআডবাণীর জীবনযাত্রার বিভিন্ন পর্যায় স্মরণ করেছেন - দেশভাগের ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া এবং শূন্য থেকে জীবন নতুন করে গড়ে তোলা, জনসংঘকে শক্তিশালী করা, বিজেপি গঠন করা, জরুরি অবস্থার সময় গণতন্ত্রের পক্ষে রুখে দাঁড়ানো, সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার নেতৃত্ব দেওয়া এবং সরকারের অংশ হিসেবে জাতির সেবা করা।
শ্রী মোদী শ্রী লালকৃষ্ণ আডবাণীর অন্যান্য আগ্রহের দিকগুলিও তুলে ধরেছেন - যেমন তাঁর প্রচুর বই পড়ার অভ্যাস, সংস্কৃতি ও সিনেমার প্রতি ভালোবাসা এবং একজন লেখক হিসেবে তাঁর গুরুত্বপূর্ণ অবদান।
এক্স-এ এক পোস্টে শ্রী মোদী লিখেছেন:
“আজ, ৮ই নভেম্বর, একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। শ্রদ্ধেয় এল কে আডবাণীজি তাঁর ১০০তম বছরে পদার্পণ করলেন। এই বিশেষ মুহূর্তে, তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
আমি একটি নিবন্ধ লিখেছি, যেখানে ভারতের প্রতি তাঁর অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেছি।
আমি তাঁর দীর্ঘ যাত্রাপথের বিভিন্ন দিক স্মরণ করেছি - দেশভাগের ভয়াবহ অভিজ্ঞতার পর শূন্য থেকে জীবন নতুন করে গড়ে তোলা, জনসংঘকে শক্তিশালী করা ও বিজেপি গঠন করা, জরুরি অবস্থার সময় গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো, সোমনাথ থেকে অযোধ্যা রথযাত্রার নেতৃত্ব দেওয়া কিংবা সরকারের অংশ হিসেবে জাতির সেবা করা।
এছাড়া, আডবাণীজির অন্যান্য দিক নিয়েও লিখেছি - যেমন তাঁর প্রচুর বই পড়ার আগ্রহ, সংস্কৃতি ও সিনেমার প্রতি ভালোবাসা, একজন লেখক হিসেবে তাঁর অবদান এবং আরও অনেক কিছু।
ইংরেজি - https://www.narendramodi.in/bharat-ratna-lk-advani-ji-at-100
হিন্দি - https://www.narendramodi.in/hi/bharat-ratna-lk-advani-ji-at-100
https://x.com/narendramodi/status/2119256223451406337?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2119256223451406337%7Ctwgr%5Ef2cbbb9321adf36ee996a3f9a16b67c11b1d0fb5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2334063reg%3D48lang%3D1
SC/SB/AS