প্রকাশিত:
06 NOV 2026 1:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ নভেম্বর, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন কার্যালয় ও মিডিয়া ইউনিটগুলিতে পরিচ্ছন্নতার উন্নতি ও নথি ব্যবস্থাপনাকে সুসংহত করার লক্ষ্যে ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত চালানো বিশেষ অভিযান ৬.০ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এই অভিযানে মন্ত্রক ১,৬৩,২১৩ কেজি অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ করেছে, যার ফলে ৪০,২৭৮ বর্গফুট অফিসের জায়গা খালি হয়েছে। ৩৫টি যানবাহনও বাতিল করা হয়েছে। এই অভিযানে ১,৩৪৮টি বহিরাঙ্গন পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, যার মাধ্যমে ১,৫১৯টি স্থান পরিষ্কার করা হয়েছে।
মোট ৩৯,৫৪৪টি ফাইল পর্যালোচনা করা হয়েছে, যার মধ্যে ৮,৮২৩টি বাতিল করা হয়েছে। একইভাবে, এই অভিযান ১২,৬০৯টি ই-ফাইল পর্যালোচনা করা হয়েছে এবং ১১,১৯৯টি ফাইলের নিষ্পত্তি করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার, রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, এই অভিযানের প্রস্তুতি পর্বে মন্ত্রকের পদস্থ আধিকারিক এবং এর অধীনস্থ মিডিয়া ইউনিটগুলির সঙ্গে মত বিনিময় করেন। তিনি এই পরিচ্ছন্নতা অভিযান ৩১ অক্টোবর, ২০২৬-এর পরেও এক বছর ধরে চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি আরও জোর দেন যে, জনসাধারণের সাথে সরাসরি যোগাযোগকারী দপ্তরগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
দেশজুড়ে আকাশবাণীর স্টেশনগুলি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতায় পুরনো ফাইল ও কাগজপত্র অপসারণ, কটকে একটি অবহেলিত বটগাছ এলাকার পুনরুদ্ধার এবং গুজরাটের হিম্মতনগরে বর্জ্য থেকে সম্পদ তৈরির উদ্যোগ, যেখানে একটি পুরনো পরিত্যক্ত থালাকে নিরাপত্তা কর্মীদের বসার জায়গায় পরিণত করা হয়েছে। আকাশবাণী যোধপুরও বর্জ্য অপসারণ কার্যক্রম হাতে নিয়েছে, অন্যদিকে ভুবনেশ্বরের এনএবিএম-এ একটি শিশু উদ্যান পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়েছিল।
পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার ও জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
বিশেষ প্রচারাভিযান ৬.০-এর সফল সমাপ্তি প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা, দক্ষ নথি ব্যবস্থাপনা, অমীমাংসিত বিষয়গুলির সময়মতো নিষ্পত্তি এবং উন্নত জনসেবা প্রদানের প্রতি মন্ত্রকের অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করে।
MH/MP/SB