প্রকাশিত:
05 NOV 2026 9:01AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ নভেম্বর, ২০২৬
ভারত সরকারের খনি মন্ত্রক ২০২৬ সালের ৫-৬ নভেম্বর গোয়ায় 'খনি মন্ত্রীদের চতুর্থ সম্মেলন'-এর আয়োজন করতে চলেছে। এই সম্মেলনে বিভিন্ন রাজ্যের খনি মন্ত্রী এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকরা যোগ দেবেন।
দু'দিনের এই সম্মেলনে খনি ক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে রাজ্যগুলির খনি মন্ত্রী ও আধিকারিকদের মধ্যে মত বিনিময় এবং আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।
এই সম্মেলনে খনি ক্ষেত্রের অগ্রগতি, সুযোগ ও চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, রাজ্যগুলিকে তাদের অভিজ্ঞতা, গৃহীত উদ্যোগ এবং সর্বোত্তম কার্যপদ্ধতি অন্যদের সঙ্গে ভাগ করে নিতে উৎসাহিত করা হবে।
বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের অংশগ্রহণ পারস্পরিক একাত্মতাকে আরও জোরদার করবে এবং ভারতের খনি ক্ষেত্রের ভবিষ্যৎ অগ্রগতি ও উন্নয়ন নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে দেবে।
এই সম্মেলনে দেশের খনি ক্ষেত্রের সামগ্রিক অগ্রগতি এবং 'বিকশিত ভারত'-এর লক্ষ্য অর্জনে খনি ক্ষেত্রের অবদান নিশ্চিত করতে রাজ্য সরকারগুলির সঙ্গে খনি মন্ত্রকের প্রয়াসকেই প্রতিফলিত করছে।
SC/MP/SB