প্রকাশিত:
03 NOV 2026 8:38AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ নভেম্বর, ২০২৬
ভারত সরকারের আইন ও বিচার মন্ত্রকের অধীন ‘ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ আগামী ৪ নভেম্বর, ২০২৬ (বুধবার) দুপুর ২টো থেকে নতুন দিল্লির মৌলানা আজাদ রোডে বিজ্ঞান ভবনের ৫ নম্বর হলে “ই-ফাইলিং ৩.০: প্রক্রিয়া থেকে অনুশীলনে” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করছে। ‘ই-কোর্টস মিশন মোড প্রজেক্ট’-র অংশ হিসেবে এই কর্মশালাটি আয়োজিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো সরকারি আধিকারিকদের ‘ই-ফাইলিং ৩.০’ প্ল্যাটফর্মটির সঙ্গে ভালোভাবে পরিচিত করা। প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও সহজতর করে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা এর মধ্যে বিশেষভাবে প্রতিফলিত।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইন ও বিচার প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী অর্জুন রাম মেঘওয়াল। এছাড়াও, সুপ্রিম কোর্টের ‘ই-কমিটি’-র সদস্যদেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার-র পরিচালনায় এই কর্মশালায় বেশ কয়েকটি কারিগরি অধিবেশন থাকবে, যার বিষয়বস্তু হলো:
ই-কোর্টস প্রকল্পের তৃতীয় পর্যায়ের লক্ষ্য হলো ডিজিটাল ও কাগজবিহীন বিচার ব্যবস্থা গড়ে তোলা এবং নাগরিকদের স্বার্থকে কেন্দ্রে রেখে বিচার সংক্রান্ত ই-পরিষেবা প্রদান করা।
MH/AC/SKD