পোস্ট করার দিনক্ষণ:
02 NOV 2026 12:42PM by PIB Agartala
নতুন দিল্লি, ০২ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশীর লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন, যেখানে লেখা হয়েছে কীভাবে ভারতের সৌরশক্তি যাত্রা নতুন নতুন সুযোগ তৈরি করছে। শ্রী মোদী মন্তব্য করেছেন যে, নিবন্ধে তুলে ধরা হয়েছে ‘পিএম সূর্য ঘর’ এবং ‘পিএম-কুসুম’-এর মতো উদ্যোগের মাধ্যমে চালিত হয়ে ভারতে সৌরশক্তি বৃদ্ধি ঘটছে।
শ্রী মোদী আরও বলেছেন, “ভারত যখন ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির লক্ষ্যে কাজ করছে, সেই সময়ে সৌরশক্তিচালিত কৃষি এবং শক্তির মজুত থেকে উৎপাদন এবং দূষণহীন কাজ পর্যন্ত আগামী দিনে কী হবে সেখানেও দৃষ্টিপাত করেছেন তিনি।”
শ্রী মোদী ‘এক্স’-এ পোস্ট করেছেন:
ভারতের সৌরশক্তি যাত্রা নতুন নতুন সুযোগ তৈরি করছে!
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @JoshiPralhad লিখেছেন ‘পিএম সূর্য ঘর’ এবং ‘পিএম-কুসুম’-এর মতো উদ্যোগের দ্বারা চালিত ভারতে সৌরশক্তির অগ্রগতি প্রসঙ্গে।
ভারত যখন ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির লক্ষ্যে কাজ করছে, সেই সময়ে সৌরশক্তিচালিত কৃষি এবং শক্তির মজুত থেকে উৎপাদন এবং দূষণহীন কাজ পর্যন্ত আগামী দিনে কী হবে সেখানেও দৃষ্টিপাত করেছেন তিনি।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/PMOIndia/status/2117116831622426797?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2117116831622426797%7Ctwgr%5E71d2d16fc5e2c7584756ff85b7a26f11d7b49f58%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2331444reg%3D48lang%3D2