প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কেরালাপিরাভি উপলক্ষে কেরালার জনগণকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 01 NOV 2026 12:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'কেরালাপিরাভি' (কেরালা রাজ্যের প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে কেরালাবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, এই বিশেষ দিনটি কেরালার প্রাণবন্ত ঐতিহ্য এবং অসাধারণ মানসিকতাকে উদযাপন করে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে ধন্য এই রাজ্যটি আমাদের দেশের ইতিহাসে সর্বদা এক বিশেষ স্থান অধিকার করে আছে।

 

শ্রী মোদী মন্তব্য করেন, "কেরালার সবচেয়ে বড় শক্তি হলো এর জনগণ; তাঁদের নিষ্ঠা এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকার ভারতের সীমানা ছাড়িয়েও সর্বত্র প্রশংসা অর্জন করেছে। স্বাস্থ্য- পরিষেবা, শিক্ষা, শিল্পোদ্যোগী তৈরি এবং বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অর্জন সমগ্র দেশকে গর্বিত করেছে।"

 

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:

 

কেরালার আমার ভাই-বোনদের 'কেরালাপিরাভি'-র শুভেচ্ছা!

 

এই বিশেষ দিনটি কেরালার প্রাণবন্ত ঐতিহ্য এবং অসাধারণ মানসিকতাকে উদযাপন করে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে ধন্য এই রাজ্যটি আমাদের দেশের ইতিহাসে সর্বদা এক বিশেষ স্থান অধিকার করে আছে।

 

কেরালার সবচেয়ে বড় শক্তি হলো এর জনগণ; তাঁদের নিষ্ঠা এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকার ভারতের সীমানা ছাড়িয়েও সর্বত্র প্রশংসা অর্জন করেছে। স্বাস্থ্য- পরিষেবা, শিক্ষা, শিল্পোদ্যোগী তৈরি, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে কেরালাবাসীর অর্জন সমগ্র দেশকে গর্বিত করেছে।

 

আমি আশা করি, আগামী দিনগুলো কেরালার প্রতিটি মানুষের জীবনে নতুন সুযোগ, আরও বেশি সমৃদ্ধি এবং নিরন্তর অগ্রগতি নিয়ে আসবে।

 

കേരളത്തിലെ എന്റെ സഹോദരീസഹോദരന്മാർക്ക് കേരളപ്പപ്പിറവി ആശംസകൾ!

കേരളത്തിന്റെ സജീവമായ പാരമ്പര്യങ്ങളെയും അസാധാരണമായ ആത്മവീര്യത്തെയും ആഘോഷിക്കുന്ന വിശേഷ ദിനമാണിത്. സമൃദ്ധമായ പ്രകൃതിസൗന്ദര്യവും സമ്പന്നമായ സാംസ്കാരിക പൈതൃകവും അനുഗ്രഹിച്ച ഈ സംസ്ഥാനത്തിന്, എന്നും നമ്മുടെ രാജ്യത്തിന്റെ ചരിത്രത്തിൽ പ്രിയപ്പെട്ട ഒരു സ്ഥാനമുണ്ട്.

കേരളത്തിന്റെ ഏറ്റവും വലിയ കരുത്ത് അവിടുത്തെ ജനങ്ങളാണ്. അവരുടെ സമർപ്പണബോധവും മികവിനോടുള്ള പ്രതിബദ്ധതയും ഇന്ത്യയുടെ അതിരുകൾക്കപ്പുറത്തും ഏറെ പ്രശംസ പിടിച്ചുപറ്റിയിട്ടുണ്ട്. ആരോഗ്യം, വിദ്യാഭ്യാസം, സംരംഭകത്വം, ശാസ്ത്രം തുടങ്ങി നിരവധി മേഖലകളിൽ മലയാളി കൈവരിച്ച നേട്ടങ്ങൾ രാജ്യത്തിന് എന്നും അഭിമാനകരമാണ്.

വരും വർഷങ്ങൾ കേരളത്തിലെ ഓരോ വ്യക്തിക്കും പുതിയ അവസരങ്ങളും കൂടുതൽ ഐശ്വര്യവും തുടർച്ചയായ പുരോഗതിയും കൊണ്ടുവരട്ടെയെന്ന് ഞാൻ ആശംസിക്കുന്നു.

 

https://x.com/narendramodi/status/2116726940900216951?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2116726940900216951%7Ctwgr%5E491bceeb9ed96607b8908a1047e6f23af882468a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2331097reg%3D48lang%3D2

 

 

 

MH/SB/AS


(রিলিজ আইডি: 2331259) ভিজিটরের কাউন্টার : 15