কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর ১-৩০ নভেম্বর দেশ জুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচারাভিযান ৫ চালাবে

প্রকাশিত: 30 OCT 2026 1:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০  অক্টোবর  ২০২৬

 

পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর ১-৩০ নভেম্বর দেশের ২০০০টি শহর/জেলা জুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচারাভিযান ৫ চালাবে। এটিই হল এ পর্যন্ত হাতে নেওয়া বৃহত্তম ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচারাভিযান। 

সামগ্রিক সরকার-এর দৃষ্টিভঙ্গী থেকে পেনশন প্রদানকারী ব্যাঙ্ক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, পেনশনভোগী কল্যাণ সমিতিগুলি, সিজিডিএ, টেলিকম দপ্তর, রেল, কর্মচারি ভবিষ্যনিধি, রাজ্য সরকার, ইউআইডিএআই এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে সমন্বয় সাধন করে এই কর্মসূচি পরিচালনা করা হবে। এর লক্ষ্য হল দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা পেনশনভোগীদের সঙ্গেও যোগাযোগ স্থাপন। 

মুখ শনাক্তকরণ প্রযুক্তির প্রসার এর অন্যতম লক্ষ্য। এই বিষয়ে কারিগরি সহায়তা দেবে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং ইউআইডিএআই। এই প্রযুক্তি অ্যান্ড্রয়েড ও আইওএস- দুটি প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। বিশেষত বয়স্ক পেনশনভোগীরা সহজেই এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। 

দূরদর্শন, আকাশবাণী ও পিআইবি এই কর্মসূচির প্রচারে পূর্ণ সহযোগিতা করবে। এছাড়া এসএমএস, ট্যুইট, জিঙ্গল ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমেও এর প্রচার চালানো হবে। 

সমগ্র কর্মসূচি পরিচালিত হবে উৎসবের মেজাজে। এর সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা, আধারের হালনগদ প্রভৃতি ব্যবস্থাও রাখা হবে। প্রয়োজন হলে পেনশনভোগীদের বাড়িতেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট নিয়ে কোনও অভিযোগ থাকলে আধিকারিকরা তৎক্ষনাৎ তা নিষ্পত্তির ব্যবস্থা করবেন।  

সমগ্র কর্মসূচির ওপর নজর রাখবেন পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তরের পদস্থ আধিকারিকরা। যেসব জায়গায় অধিক সংখ্যায় পেনশনভোগী রয়েছেন, সেখানে মেগা শিবিরের আয়োজন করা হবে। 


MH/SD/NS…


(রিলিজ আইডি: 2330452) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Tamil , Telugu , Kannada