পোস্ট করার দিনক্ষণ:
28 OCT 2026 3:50PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। তা কার্যকর হবে ১.৭.২০২৬ তারিখ থেকে। এতদিন পর্যন্ত এরা ৬০ শতাংশ মহার্ঘভাতা পেয়ে আসছিলেন। এই ৩ শতাংশ তার অতিরিক্ত।
এজন্য সরকারি কোষাগার থেকে প্রতিবছর ১০,০১৬.১০ কোটি টাকা খরচ হবে। উপকৃত হবেন প্রায় ৪৮.৫৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী।
মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণের হারে এই বৃদ্ধি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।