কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 28 OCT 2026 3:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরও ৩ শতাংশ মহার্ঘভাতা  ও মহার্ঘত্রাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। তা কার্যকর হবে ১.৭.২০২৬ তারিখ থেকে। এতদিন পর্যন্ত এরা ৬০ শতাংশ মহার্ঘভাতা পেয়ে আসছিলেন। এই ৩ শতাংশ তার অতিরিক্ত। 

এজন্য সরকারি কোষাগার থেকে প্রতিবছর ১০,০১৬.১০ কোটি টাকা খরচ হবে। উপকৃত হবেন প্রায় ৪৮.৫৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী। 

মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণের হারে এই বৃদ্ধি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

 

 

SC/AC /SG ..


(রিলিজ আইডি: 2329595) ভিজিটরের কাউন্টার : 19