জাতীয় মানবাধিকার কমিশন
azadi ka amrit mahotsav

মহিলা বন্দি এবং তাঁদের সন্তানদের মানবাধিকার রক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি এনএইচআরসি-র

প্রকাশিত: 28 OCT 2026 12:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৬ 

 

ভারতের জাতীয় মানবাধিকার কমিশন নয়টি কেন্দ্রীয় মন্ত্রক, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব/প্রশাসক এবং পুলিশের মহা নির্দেশকদের উদ্দেশে মহিলা বন্দি ও তাঁদের সন্তানদের মানবাধিকার রক্ষা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে।

জাতীয় মানবাধিকার কমিশন জোর দিয়ে বলেছে যে, বন্দিদের বিশেষ করে মহিলা কয়েদি ও তাঁদের সন্তানদের অধিকার ও চাহিদার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বন্দিদের মধ্যে মহিলারা বেশি অসহায় বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, তাই তাঁদের প্রতি একটি সংবেদনশীল ও লিঙ্গ-সচেতন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। কেবল কারাগারের নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি কারাগারের পরিবেশ মানবিক হওয়া, মা ও শিশুর জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, ন্যায় বিচারের সুযোগ, পারিবারিক সম্পর্ক বজায় রাখা, শিশুদের সর্বোত্তম স্বার্থ রক্ষা করা এবং পুনর্বাসন ও সমাজের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করা প্রয়োজন।

এই নির্দেশিকায় দশটি প্রধান ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যার ওপর ভিত্তি করে পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে – কারাগারে প্রবেশের পূর্ববর্তী পর্যায়, গ্রেপ্তার ও কারাগার ব্যবস্থায় অন্তর্ভুক্তি; বন্দি ভর্তির নথিপত্র; শিশুদের তথ্য ভাণ্ডার ও নথিকরণ; স্বাস্থ্য, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা; নারী বন্দিদের জীবনযাত্রার মান, পরিচ্ছন্নতা, কল্যাণ ও সংবেদনশীলতা; বন্দিদের সঙ্গে বসবাসরত বা তাদের থেকে বিচ্ছিন্ন শিশু; যোগাযোগ, সাক্ষাৎ ও পরিবারের সঙ্গে সম্পর্ক রক্ষা; কারা প্রশাসন; আইনি সহায়তা ও ন্যায় বিচারের সুযোগ; আদালতে হাজির করার সময় নারী বন্দিদের জন্য লিঙ্গ-সচেতন সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক ব্যবস্থা; পুনর্বাসন, মুক্তি-পরবর্তী জীবন ও সমাজে পুনরায় অন্তর্ভুক্তি; এবং বিদেশি নাগরিক বন্দিদের বিষয়াবলি।
বিস্তারিত নির্দেশিকাটি এই লিঙ্কে দেখুন:
http:// https://nhrc.nic.in/flipbook/other_advisories/46

জাতীয় মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশিকায় উল্লিখিত সুপারিশগুলি বাস্তবায়িত করার আহ্বান জানিয়েছে। এছাড়া, কাজের অগ্রগতি সম্পর্কে কমিশনকে অবহিত করার জন্য দুই মাসের মধ্যে একটি ‘গৃহীত পদক্ষেপ বিষয়ক প্রতিবেদন’ জমা দিতে বলা হয়েছে।

 

 

MH/MP/SB


(রিলিজ আইডি: 2329533) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: Telugu , Gujarati , English , Urdu , हिन्दी , Bengali-TR , Tamil , Malayalam