রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ভারত সফররত লিশটেনস্টাইনের যুবরাজ অ্যালোয়িস ও যুবরানী সোফিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন

প্রকাশিত: 27 OCT 2026 9:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭  অক্টোবর  ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে লিশটেনস্টাইনের যুবরাজ অ্যালোয়িস ও যুবরানী সোফিয়াকে স্বাগত জানান। অতিথিদের সম্মানার্থে এক ভোজসভার আয়োজনও করেন তিনি। 

যুবরাজকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারতের সঙ্গে অ্যালোয়িসের নিয়মিত যোগাযোগ রয়েছে। এর মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকার প্রতিফলিত। 

ভারত ও লিশটেনস্টাইনের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং সংস্কৃতির মতো ক্ষেত্রে সহযোগিতা ও দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে শ্রীমতী মুর্মু সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান অনিশ্চিত ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আর্থিক অংশীদারিত্বকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে লিশটেনস্টাইনের বিভিন্ন কোম্পানী নানা ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। উদ্ভাবন ও আর্থিক পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে লিশটেনস্টাইনের অভিজ্ঞতা এবং ভারতের দক্ষ কর্মীগোষ্ঠী একত্রিত হলে আমরা একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে পারবো।

উভয় দেশের জনসাধারণের কল্যাণের জন্য দুই নেতা নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রপতির মূল ভাষণটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/oct/doc_10282_20261027_21554201.pdf

 

 

MH/CB/NS….       


(রিলিজ আইডি: 2329424) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Malayalam