প্রকাশিত:
28 OCT 2026 11:04AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৬
রাজস্ব গোয়েন্দা বিভাগ বা ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টালিজেন্স (ডিআরআই) বেআইনি ব্যবসা - বাণিজ্য রুখতে ধারাবাহিকভাবে সক্রিয়। ২৪ অক্টোবর, ২০২৬ তারিখে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে তাদের তল্লাশি অভিযানে ১৩.৫ কোটি টাকারও বেশি মূল্যের প্রায় ৫৫ হাজার ই-সিগারেট বাজেয়াপ্ত হয়েছে।
নির্দিষ্ট খবরের ভিত্তিতে ডিআরআই নেপালগামী ২টি পণ্য সম্ভার আটক করে। এর একটির কন্টেনারে ‘কাঁচের গ্লাস’ এবং অন্য কন্টোনারে ‘সেরামিক মগ’ লেবেল আঁটা ছিল। প্রথমটি থেকে ৪০ হাজার এবং দ্বিতীয়টি থেকে ১৫ হাজার ই-সিগারেট পাওয়া যায় - যার মোট বাজার মূল্য প্রায় ১৩.৫ কোটি টাকা।
২০১৯-এর ইলেকট্রনিক সিগারেট আইন অনুযায়ী এই ধরণের পণ্য ভারতে নিষিদ্ধ।
চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে দেশের বিভিন্ন বন্দরে ডিআরআই প্রায় ৩ লক্ষ ই-সিগারেট বাজিয়াপ্ত করেছে – যার বাজার মূল্য ১২০ কোটি টাকার বেশি।
SC/AC /SG