প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 26 OCT 2026 11:49AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রী মোদী ভারত-ব্রাজিল বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর ও সম্প্রসারিত করার লক্ষ্যে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, উভয় দেশ মিলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, 'গ্লোবাল সাউথ'-এর অভিন্ন অগ্রাধিকারগুলিকে এগিয়ে নেওয়া এবং আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সুস্থিতিশীল বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করে যাবে।


এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:


"আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট লুলাকে আবারও অসাধারণ নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন।
ভারত-ব্রাজিল বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর ও সম্প্রসারিত করার লক্ষ্যে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।

আমরা একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা জোরদার করা, 'গ্লোবাল সাউথ'-এর অভিন্ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নেওয়া এবং আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সুস্থিতিশীল বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করে যাব।

@LulaOficial"

 


SC/MP/SB


(রিলিজ আইডি: 2328448) ভিজিটরের কাউন্টার : 5