প্রকাশিত:
24 OCT 2026 8:37AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) সকল সদস্যকে তাঁদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আইটিবিপি-র ‘হিমবীর’দেরকে তাঁদের অসাধারণ বীরত্বের জন্য প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, তাঁরা সর্বদা অত্যন্ত দৃঢ় সংকল্পের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। তিনি আরও বলেন, তাঁদের নিঃস্বার্থ সেবা ও আত্মত্যাগ জাতির জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
"আইটিবিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে জানাই শুভেচ্ছা।
আইটিবিপি-র ‘হিমবীর’রা তাঁদের অসাধারণ বীরত্বের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।
তাঁরা সর্বদা অত্যন্ত দৃঢ় সংকল্পের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন।
তাঁদের নিঃস্বার্থ সেবা ও আত্মত্যাগ জাতির জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস।
@ITBP_official"
https://x.com/narendramodi/status/2113821065864724874?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113821065864724874%7Ctwgr%5E06e94b5a2a61c697904b5e6f3c14de147faa79c9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327771reg%3D48lang%3D1
MH/SB/AS