প্রকাশিত:
23 OCT 2026 10:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থুলাসিমাথি মুরুগেসান এবং মানসী জোশীকে এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ডাবলস এসএল৩-এসইউ৫ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, তাঁদের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁরা আন্তর্জাতিক মঞ্চে এভাবেই সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
"থুলাসিমাথি মুরুগেসান এবং মানসী জোশীর জন্য এক দুর্দান্ত স্বর্ণপদক!
এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ডাবলস এসএল৩-এসইউ৫ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই জুটিকে অভিনন্দন। তাঁদের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁরা আন্তর্জাতিক মঞ্চে এভাবেই উজ্জ্বল হয়ে উঠুন: প্রধানমন্ত্রী @narendramodi"
https://x.com/PMOIndia/status/2113667843371983247?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113667843371983247%7Ctwgr%5Ecdfe4df543719b0b32113976195467fb06978dcc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327730reg%3D3lang%3D1
MH /SB/AS