প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত-রাশিয়া যৌথ নৌ মহড়ার সমাপ্তি

প্রকাশিত: 23 OCT 2026 3:37PM by PIB Kolkata

 

                                        নতুন দিল্লি, ২৩  অক্টোবর ২০২৬

 

যৌথ মহড়ার পর ভারতীয় নৌ বাহিনীর যুদ্ধজাহাজ সহ্যাদ্রি গত ২০ অক্টোবর রুশ ফেডারেশনের ভ্লাদিভস্তক থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছে। ইন্দ্র ২০২৬ নামের এই মহড়ায় অংশ নিয়েছিল ভারত ও রাশিয়ার নৌ বাহিনী। 

এই মহড়া দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে ভ্লাদিভস্তকের বন্দরে দুই দেশের নৌসেনা আধিকারিক ও কর্মীরা বিভিন্ন প্রশিক্ষণ এবং পেশাগত আলোচনায় অংশ নেন। পাশাপাশি, নিজেদের অভিজ্ঞতাও তাঁরা ভাগ করে নেন। দুই দেশের যুদ্ধজাহাজ একসঙ্গে অংশ নেওয়ায় পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং যৌথভাবে অভিযান চালানোর দক্ষতার আরও উন্নত হবে।

মহড়ার মূল লক্ষ্য হল, দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো, সামুদ্রিক সহযোগিতা মজবুত করা এবং যৌথ অভিযান চালানোর সক্ষমতা বৃদ্ধি করা পাশাপাশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেন দুই দেশের নৌসেনারা।
 এর ফলে তাঁদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও মজবুত হয়েছে।


মহড়ার মাধ্যমে দুই দেশের নৌবাহিনী একে অপরের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছে। পাশাপাশি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও যৌথ সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইএনএস সহ্যাদ্রির এই সফর ভারতীয় নৌবাহিনীর আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টারই একটি অংশ। এই মহড়ার মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

 

 


SC/MP/CS …. 


(রিলিজ আইডি: 2327504) ভিজিটরের কাউন্টার : 14
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Tamil