প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ সোনা জয় ও নতুন গেমস রেকর্ড গড়ায় শৈলেশ কুমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 22 OCT 2026 6:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের হাই জাম্পের T42/T63 বিভাগে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সোনা জয় এবং নতুন গেমস রেকর্ড গড়ার জন্য শৈলেশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। 
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ প্রকাশিত একটি পোস্টে জানিয়েছে:
“এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের হাই জাম্পের T42/T63 বিভাগে অসাধারণ পারফরম্যান্স করেছেন শৈলেশ কুমার। দুর্দান্ত লাফের মাধ্যমে তিনি সোনা জয়ের পাশাপাশি নতুন গেমস রেকর্ডও গড়েছেন! এটি এক অসামান্য কৃতিত্ব, যা তাঁর প্রতিভা, ধারাবাহিকতা ও নিষ্ঠার পরিচয় বহন করে। ভারত তাঁকে নিয়ে গর্বিত। — প্রধানমন্ত্রী @narendramodi”

প্রধানমন্ত্রীর পোস্টটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন 

https://x.com/PMOIndia/status/2113258952490369082?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113258952490369082%7Ctwgr%5E429c0f4b08be518a145d1abb8b6ed11f2b0b5165%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326793reg%3D3lang%3D1


 
SC/ SD/SG


(রিলিজ আইডি: 2327301) ভিজিটরের কাউন্টার : 8